Skip to main content

৮৬ বছরে মেসির মতো কেউ আসেনি

স্প্যানিশ লা লিগা প্রথম মাঠে গড়িয়েছিল ১৯২৯ সালে। সে হিসাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই লিগের বয়স ৮৬। এত বছরে এতে খেলে গেছেন কত তারকা! ডিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদিনহো, রোনালদো নাজারিও, ক্রিস্টিয়ানো রোনালদো, ফিগো, বেকহাম—এমন কত নাম। কিন্তু এক গবেষণায় লিওনেল মেসি ছাড়িয়ে গেছেন আর সবাইকে। গবেষণাটি বলছে, স্প্যানিশ লিগে এযাবৎকালের সবচেয়ে সেরা ফুটবলার মেসিই।
রিসার্চ সেন্টার অব হিস্টোরি অ্যান্ড স্ট্যাটেসটিকস অব স্প্যানিশ ফুটবল নামে এই গবেষণা সংস্থাটি সেরা খেলোয়াড় বাছতে বেছে নিয়েছে বেশ কয়েকটি উপাদান। প্রতি 
মৌসুমে মোট খেলার সময়, পেনাল্টি গোল, ওপেন গোল, লাল কার্ড ইত্যাদি বিবেচনা করে গবেষণার ফল জানা গেছে।
গবেষণাটির ব্যাখ্যা দিয়েছেন অন্যতম গবেষণাকারী অ্যান্তনিয় ওর্তেগা, ‘প্রতি মৌসুমে খেলোয়াড়ের অবদান সহজ ও সুনির্দিষ্ট নির্ণায়কের বিপরীতে বিশ্লেষণ করা হয়েছে। প্রত্যেক খেলোয়াড়কে একই দাঁড়িপাল্লায় মাপতে এটি একটি কার্যকর প্রক্রিয়া।’ মোট ৯ হাজার ২৮০ জন খেলোয়াড়ের ওপর এই গবেষণা পরিচালিত হয়। এঁদের মধ্যে ছিলেন ৮৪৫ জন গোলরক্ষক।
স্প্যানিশ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি। তাঁর গোলের সংখ্যা ৩৪৯। দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ২৮৫ আর তৃতীয় স্থানের তেলমো জারার ২৫১। মেসির সঙ্গে ব্যবধানটা অনেক বেশিই। প্রতিভা ও সামর্থ্য দিয়ে এই জায়গা আর্জেন্টাইন তারকা নিজের করে নিয়েছেন বলেই জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। সেরা খেলোয়াড়ের তালিকায় মেসির ঠিক পরেই আছের সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রাউল গঞ্জালেস। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে সিজার রদ্রিগেজ ও তেলমো জারা। শীর্ষ দশে আছেন হুয়ান আরদা, কুইনি, আলফ্রেডো ডি স্টেফানো, পাকো বেনতো, কার্লোস আলোনসো ও গুইলারমো গরস্তিজা। ক্রিস্টিয়ানো রোনালদো আছেন এই তালিকার ১৭ নম্বরে। তবে এখনো খেলে যাচ্ছেন, এমন খেলোয়াড়দের তালিকায় মেসির পরপরই আছেন রোনালদো। বর্তমান খেলোয়াড় তালিকায় ৩ নম্বরে আছেন আরিৎজ আদুরিজ। 

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...