Skip to main content

টেস্ট খেলার ১২ বছর পর অস্ট্রেলিয়ার মুখোমুখি!

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর কাটিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। এক যুগে খেলা ৫৪ টেস্টে জয়ের স্বাদ পেয়েছেন আটটিতে। এই আটটি জয়ের ছয়টিই আবার গত তিন বছরে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উন্নতির লেখচিত্রের সঙ্গে টেস্টের গ্রাফটাও ঊর্ধ্বমুখী। দীর্ঘ ক্যারিয়ারে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে মুশফিকের। অবশ্য শুধু তিনি নন, বর্তমান দলের সবারই একই অভিজ্ঞতা হতে যাচ্ছে—অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলা।

মুশফিক বললেন, ‘সবার সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে, অস্ট্রেলিয়া বাদ ছিল। শুধু আমার জন্য নয়, আমাদের দলের জন্য বড় সুযোগ। সবাই রোমাঞ্চিত। তবে সবাই জানে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটা ভালোভাবে শেষ করতে পারলে ওই আক্ষেপ আর থাকবে না। পরে আবার কবে সুযোগ হবে, সেটা তো বলা যায় না। ১২ বছরে টেস্টে অনেক কিছু শিখেছি। চেষ্টা করব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফলটা আমাদের পক্ষে আনতে।’
গত অক্টোবরে দেশের মাঠে ইংল্যান্ডের সঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ ড্রয়ের পর মার্চে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কানদের বিপক্ষে সিরিজে ১-১ সমতা। ক্রিকেটের বড় দৈর্ঘ্যে বাংলাদেশের ক্রম উন্নতির কিছু কারণ খুঁজে পেয়েছেন মুশফিক, ‘একটা দলের খেলোয়াড় যখন বিশ্বমানের হয়, তামিম-সাকিবদের যদি দেখেন, তাদের দেখে অনেক শেখার আছে। তারা ভালো খেললে তরুণেরা উৎসাহিত হয়। তরুণদের মধ্যে বিশ্বাস আসে, বড় ভাইয়েরা ভালো খেললে আমরা কেন নয়। আমাদের বিশ্বাস এসেছে, ভালো খেললে যেকোনো দলকে হারাতে পারি। শুধু স্বপ্ন দেখলে হয় না, সামর্থ্য এবং সেই মানের খেলোয়াড়ও থাকতে হয়। আমাদের এখন সেটা আছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত কিছু করতে গত ১০ জুলাই থেকেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। এখন চলছে সেটির চট্টগ্রাম-পর্ব। টেস্টের জন্য দীর্ঘ প্রস্তুতি, ১২ বছরের ক্যারিয়ারে এটিও মুশফিকের জন্য নতুন, ‘গত ১২ বছরে এমন প্রস্তুতি এই প্রথম। প্রায় দুই মাস সময় পাচ্ছি টেস্টের জন্য তৈরি হতে। চেষ্টা করব এটা (প্রস্তুতি) পুরোপুরি কাজে লাগাতে।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...