Skip to main content

বেতনের অর্ধেকই যায় তাঁর জরিমানায়


৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন উমর ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক বার্তায় কারণ হিসেবে কেন্দ্রীয় চুক্তি লঙ্ঘনের উল্লেখ রয়েছে। পরবর্তী ৩টি ম্যাচে, আন্তর্জাতিক হোক বা ঘরোয়া, নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ লাখ রুপি জরিমানাও গুনতে হবে তাঁকে। এ ছাড়া ২ মাসের জন্য তাঁকে বৈশ্বিক টি-টোয়েন্টি লিগে খেলার জন্য অনাপত্তি পত্র দেওয়া হবে না বলে জানিয়েছে পিসিবি। বিপিএলের পঞ্চম আসরে তাই খেলা হচ্ছে না এই ব্যাটসম্যানের।
১৩ আগস্ট জাতীয় দলের হেড কোচ মিকি আর্থারের বিপক্ষে বাজে ব্যবহারের অভিযোগ তুলে সংবাদমাধ্যমে কথা বলেন উমর। ১০ সেপ্টেম্বর উমর আকমলকে কারণ দর্শানোর নোটিশ দেয় পিসিবি। এ কারণেই তদন্ত শেষে এ রায় দেন পিসিবি সভাপতি নাজাম শেঠি।
জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) মাঠে অনুশীলনে গিয়েছিলেন উমর। সেখানে দলের বিদেশি কর্মকর্তারা বাধা দিলে উমর আর্থারের সঙ্গে কথা বলেন। এরপর দুজন প্রধান নির্বাচক ইনজামাম উল হকের রুমে যান, যেখানে উপস্থিত ছিলেন এনসিএ প্রধান মুশতাক আহমেদ। উমর দাবি করেছেন, সেখানেও তাঁর সঙ্গে বাজে আচরণ করেছেন আর্থার।
এ প্রসঙ্গে আর্থার বলেন, ‘আমি কখনোই তাঁকে একাডেমি মাঠ ব্যবহার করতে নিষেধ করিনি। কিন্তু সে তো সহযোগী স্টাফদের তাঁর প্রয়োজনমতো ডেকে নিতে পারে না। এ সুবিধা শুধু চুক্তিভুক্ত খেলোয়াড়দের রয়েছে। তাকে আগে সেই অধিকার অর্জন করতে হবে।’ সূত্র: ডন, হিন্দুস্থান টাইমস
১৬ টেস্ট, ১১৬ ওয়ানডে আর ৮২টি টি-টোয়েন্টি খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যান এর আগেও বেশ কয়েকবার নিষেধাজ্ঞা ও জরিমানার খাঁড়ায় পড়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক ঘটনাগুলো।
সাল
ঘটনা
শাস্তি
২০১০
ভাই কামরান আকমলকে দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদ
৬ মাসের নিষেধাজ্ঞা ও ২০ লাখ রুপি জরিমানা (পরে তুলে নেওয়া হয়)
২০১২
আম্পায়ারদের অগ্রাহ্য করে গ্লাভস বদল
ম্যাচ ফির ৫০ শতাংশ কর্তন
২০১৪
পুলিশের গায়ে হাত তোলেন
১২ ঘন্টা কারাগারে আটক
২০১৪
ফিটনেস পরীক্ষায় ফেল
মাসিক বেতনের ২৫ শতাংশ কর্তন
২০১৫
কায়েদ এ আজম ট্রফি খেলতে গিয়ে পার্টি ও মডেল র‍্যাচেল খানের সঙ্গে অশোভন আচরণ

২০১৬
লোগো কেলেঙ্কারি
দল থেকে বহিষ্কার
২০১৭
ঘরোয়া টুর্নামেন্টে জুনায়েদ খানের সঙ্গে ঝগড়া
ম্যাচ ফির ৫০ শতাংশ কর্তন
২০১৭
বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করা
৩ ম্যাচ নিষিদ্ধ ও ১০ লাখ রুপি জরিমানা
আকমল

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...