Skip to main content

স্প্যানিশ নয়, ইংলিশ লিগে বার্সেলোনা!

লা লিগা ছেড়ে প্রিমিয়ার লিগে খেলতে পারে বার্সেলোনা
অ্যাগুয়েরো, মোরাতা, লুকাকুদের বিপক্ষে দেখা যেতে পারে মেসি, সুয়ারেজ, ডেম্বেলেদের। ডাগ-আউটে মরিনহো, কন্তে, ওয়েঙ্গার কিংবা গার্দিওলার বিপরীতে পরীক্ষা দেবেন এরনেস্তো ভ্যালভের্দে। বাংলাদেশি বার্সা সমর্থকেরা এখন সন্ধ্যা ৭ টাতেই দেখতে পাবেন যদি প্রিয় দলটি প্রিমিয়ার লিগের হয়ে খেলতে নিবন্ধন করে। কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হলে স্পেনের ঘরোয়া লিগে আর নাও খেলতে পারে দ্বিতীয় সর্বোচ্চ লা লিগা শিরোপাজয়ীরা।
স্পেন-কাতালোনিয়া দ্বন্দ্ব তীব্রতর হয়েছে, গণভোটের প্রস্তুতি নিচ্ছে কাতালান সরকার। উল্টোদিকে স্পেনের কেন্দ্রীয় সরকার একে বেআইনি ঘোষণা করেছে, বাজেয়াপ্ত করেছে ব্যালট বাক্স। প্রধানমন্ত্রী মারিয়ানো এই গণভোট ‘কখনোই হবে না’ বলে ঘোষণা দিয়েছেন। সে ক্ষেত্রে স্বাধীনতা ঘোষণা করা হলে কাতালান দলগুলোর খেলা অনিশ্চিত হতে পারে।
তবে কাতালান ক্রীড়ামন্ত্রী জেরার্ডো ফিগেরাস মনে করেন দলগুলোর হাতে বেশ কিছু বিকল্প রয়েছে। তিনি বলেন, ‘লা লিগার কাতালান দলগুলো অর্থাৎ-বার্সেলোনা, এস্পানিওল ও জিরোনাকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোথায় খেলতে চায়। সেটা স্প্যানিশ লিগ হতে পারে, কিংবা প্রতিবেশী দেশ ইতালি, ফ্রান্স কিংবা প্রিমিয়ার লিগও হতে পারে।’ 
ইংল্যান্ডের দল না হয়েও প্রিমিয়ার লিগে খেলছে ওয়েলস ক্লাব সোয়ানসি এফসি। লিগ ওয়ানে খেলছে মোনাকো। লিগগুলোর এই বিশেষ বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে ফিগেরাস মনে করছেন কাতালান দলগুলোর অন্য লিগে খেলার ব্যাপারে উয়েফা আপত্তি করবে না।
লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস সতর্ক করেছেন কাতালান দলগুলোকে, ‘এখানে বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। স্পেনের সংবিধান সংশোধন করা তো কোনো সহজ কাজ নয়। তারা যদি এটা করতে পারে, তবে স্পেনের লা লিগায় খেলার সুযোগ থাকবে না। আমি আশা করি এমন কিছু ঘটবে না।’ 

বিভিন্ন মতাদর্শের সদস্যদের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে বার্সেলোনার এক আনুষ্ঠানিক বার্তায় বলা হয়েছে, ‘এফসি বার্সেলোনা সভ্য ও শান্তিপূর্ণ উপায়ে সংখ্যাগরিষ্ঠ কাতালান জনগণের মতের প্রতি পূর্ণ সমর্থন দেখাবে।’

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচে জয় পেয়েছে ভ্যালভের্দের দল। রিয়াল আর অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে লা লিগায় বেশ কিছু মৌসুম ধরেই তিন ঘোড়ার রেস চলছে। প্রিমিয়ার লিগে আসলে বাড়তি প্রতিদ্বন্দ্বিতা নিয়ে খেলতে হবে ব্লুগ্রানাদের, আয়ও বাড়বে ক্লাবটির। সে ক্ষেত্রে আরও জৌলুশ পাবে বিশ্বের সবচেয়ে ধনী প্রিমিয়ার লিগ

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...