Skip to main content

সাকিবকে নিয়ে সংশয় দেখছেন না কোচ


কদিন আগেই একবার শ্রীলঙ্কায় ঘুরে গেছেন সাকিব। এসেছিলেন দলকে অনুপ্রাণিত করতে। এক দিন পর কলম্বো থেকেই আঙুলের বিশেষজ্ঞ দেখাতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। পরে দেশে ফিরেছেন। টুকটাক অনুশীলনও শুরু করেছেন। কিন্তু টুর্নামেন্টের মাঝখানে আচমকা দলে ফেরা অনেকের কাছেই এসেছে বড় বিস্ময় হয়েছে।
তবে বাংলাদেশ দলের কাছে এটি কোনো চমক নয় বলেই দাবি কোচের। বিসিবি সাকিবের ফেরার খবর জানানোর ঘণ্টাখানেক পর সংবাদ সম্মেলনে এসে ওয়ালশ জানালেন, তারা সাকিবকে ফিরে পেতে মানসিকভাবে প্রস্তুতই ছিলেন।
“টুর্নামেন্টের শুরু থেকেই আমরা আশা করছিলাম যে ওকে পাব। এখানে এসেছিলও, খেলতে পারেনি। তবে দলের অংশই ছিল। আমরা জানতাম যদি চোট কাটিয়ে উঠতে পারে, যদি সুযোগটা আসে, যে কোনো সময়ই সাকিব ফিরবে। ফিট সাকিবকে দলে স্বাগত জানাতে আমরা প্রস্তুতই ছিলাম। সবাই জানত। এটা নিয়ে বেশি ভাবনার কিছু দেখছি না।”
কোচের দিক থেকে হয়তো ভাবনার কিছু নেই, তবে প্রশ্নেরা তাতে থেমে থাকছে না। বিসিবি জানিয়েছে, সাকিব চোট কাটিয়ে উঠেছেন বলেই তাকে ফেরানো হয়েছে। এরপরও থেকে যায় কৌতুহল। আসলেই কতটা ফিট সাকিব। নাকি শ্রীলঙ্কার বিপক্ষে সেমি-ফাইনালে রূপ নেওয়া ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ চোট পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই উড়িয়ে আনছে সাকিবকে?
দল যে সাকিবের অভাব তীব্রভাবে বোধ করছিল, এটা স্পষ্ট ফুটে উঠেছে প্রতিটি ম্যাচেই। কম্বিনেশন সাজানোই ছিল কঠিন। ৫ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলতে নেমেছে দল, তাতে ব্যাটসম্যান থেকে গেছে একজন কম। ছয় নম্বরে সাব্বির রহমানের পর কার্যকর ব্যাটিং করার মত কাউকে জায়গা দিতে পারছিল না দল। সেই তাড়না থেকে সাকিবের ফেরাটা তাড়াহুড়ো করে হচ্ছে না তো?
ওয়ালশ নিশ্চিত করলেন, কেবল পুরো ফিট দেখতে পেলেই একাদশে বিবেচনা করা হবে সাকিবকে।
“আর যে কোনো ক্রিকেটারের মতোই পর্যালোচনা করতে হবে ওর অবস্থা। দেখতে হবে যে খেলার মত যথেষ্ট ফিট কিনা। যদি ফিট থাকে, তাহলে ওর মত একজন ক্রিকেটারকে বিবেচনা করতেই হবে। ওকে দেখার পরই আমরা বলতে পারব খেলতে পারবে কিনা।”
“এর আগেও ও এসেছিল দলকে অনুপ্রাণিত করতে। আমরা আশা করছিলাম যে সে ফিট হয়ে আবার খেলতে আসতে পারবে। ওর চোট পরীক্ষা করানো হয়েছে, নেট সেশনও করেছে। এখানে আসার পর আবার অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব আমরা।”
যদি সাকিব খেলেন, সেক্ষেত্রেও থাকবে কিছু প্রশ্ন। নিয়মিত অধিনায়ক ফিরলে হয়তো নেতৃত্বও দেবেন তিনি। সেক্ষেত্রে দলের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হবে কিনা। হুট করে এসে এই টুর্নামেন্টে দলের পরিকল্পনা, ভাষা, এসবের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন। যদিও সাকিব নতুন কেউ নন, তবু কিছু সংশয় জাগতে পারে। ওয়ালশ যদিও কোনোরকম সংশয়ের কিছুই দেখছেন না।
“সংশয়ের জায়গা নেই। সে যদি খেলার মতো অবস্থায় থাকে, তাহলে আমরা বসে সিদ্ধান্ত নেব দলের জন্য কোনটি ভালো হবে। যেটাই করি না কেন, বাংলাদেশের ক্রিকেটের ভালোর স্বার্থে করা হবে। কেবল ফিট হলেই ওকে বিবেচনা করা হবে। সংশয়ের কিছু নেই।”

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...