Skip to main content

আসছে শাহরুখের কন্যা

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা শাহরুখ খানের মেয়ে সুহানা, বলিউডে পা রাখার আগেই সে ‘হিট’। এর পেছনে বাবা শাহরুখ খানের জনপ্রিয়তা তো অবশ্যই অনুঘটক হিসেবে কাজ করেছে। সুহানা নিজেও কিন্তু কম জনপ্রিয় নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিত্যনতুন ছবি দিয়ে সব সময়ই আলোচনায় থাকে সুহানা। এভাবেই ইনস্টাগ্রামের পাতা থেকে সে জায়গা করে নিয়েছে ম্যাগাজিনের প্রচ্ছদে।
সম্প্রতি এক অনুষ্ঠানে সুহানার মা ও শাহরুখ খানের স্ত্রী গৌরী খান বলেন, ‘সুহানা একটি ম্যাগাজিনের জন্য শুট করছে। আমি এখনই সেই ম্যাগাজিনের নাম প্রকাশ করতে চাই না। কিন্তু আমার জন্য এটি এ বছরের সবচেয়ে উচ্ছ্বসিত হওয়ার মতো ঘটনা। আমি সেটি দেখার অপেক্ষায় বসে আছি।’
স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একটি মঞ্চ নাটকে অংশ নিয়েছিল সুহানা। তার সেই নাটকের ভিডিও ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে। অভিনেত্রী শাবানা আজমির চোখে পড়ে সেই ভিডিও। ১৭ বছর বয়সী সুহানার অভিনয় দেখে মুগ্ধ হয়ে তিনি একটি টুইট করেছিলেন। সেখানে শাহরুখকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যথাযথ প্রশিক্ষণ দিলে ভবিষ্যতে এই মেয়ে অনেক বড় অভিনয়শিল্পী হবে।’

তবে শাহরুখ তাঁর ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে খুব কড়া। লেখাপড়া শেষ না করে মেয়েকে তিনি কিছুতেই বলিউডে আসতে দেবেন না। গত বছর একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সুহানা অভিনয় করতে চায়। আমি ওর চোখে অভিনেত্রী হওয়ার প্রবল ইচ্ছা দেখতে পাই। আমি ওর অভিনয় দেখেছি, মঞ্চে ও দুর্দান্ত। ছেলেমেয়েদের আমি সব সময় বলি, তুমি যা-ই করতে চাও, আগে পড়াশোনা ঠিকমতো শেষ করো।’ 

মেয়ের সম্পর্কে আরেকটি মজার তথ্য দেন শাহরুখ। সুহানা নাকি কখনোই তার কাছ থেকে অভিনয় শিখতে চায় না। সে প্রচুর চলচ্চিত্র দেখে। আর নিজের যোগ্যতায় অভিনেত্রী হতে চায়। তবে মেয়ের ম্যাগাজিনের প্রচ্ছদ শুটে অংশ নেওয়ার বিষয়ে এখনো শাহরুখ খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অনেকে এই ম্যাগাজিনের শুটকে বলিউডের পথে সুহানার ‘এক কদম’ এগিয়ে যাওয়া বলে ভাবছেন। হিন্দুস্তান টাইমস

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...