Skip to main content

হকিংকে শ্রদ্ধা জানিয়ে বিপত্তিতে নেইমার

বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যু ছুঁয়ে গেছে সবাইকে। নেইমার ফুটবল দুনিয়ার মানুষ হলেও সদ্য প্রয়াত ইংরেজ বিজ্ঞানীর অবদানগুলো সম্পর্ক ভালোই ধারণা রাখেন। গতকাল বুধবার হকিংয়ের মৃত্যু তাই মন খারাপ করে দিয়েছে ব্রাজিলীয় তারকার। কিন্তু ক্ষণজন্মা এই বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েই সবকিছু গুলিয়ে ফেলেছেন তিনি। গোটা ব্যাপারই এখন হিতে বিপরীত নেইমারের জন্য! ‘আ ব্রিফ হিস্ট্রি অব টাইম’-এর লেখকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইটারে একটি পোস্ট দেন নেইমার। সেটি নিয়েই এখন যত সমস্যা।
পায়ের অস্ত্রোপচার শেষে এখন পুনর্বাসনে সময় কাটছে নেইমারের। হকিংয়ের মৃত্যুর পর টুইটারে নিজের একটি ছবি পোস্ট করেন পিএসজি তারকা। হকিংয়ের মতোই হুইলচেয়ারে বসে হাস্যোজ্জ্বল মুখে ছবিটি তোলেন নেইমার। ছবিটা তোলার সময় হয়তো কাউকে উদ্দেশ করে কিছু বলছিলেন। সেই ছবির ক্যাপশনে নেইমার লিখেছেন হকিংয়েরই বাণী, ‘মানুষ যে পরিস্থিতিতেই থাকুক না কেন ইতিবাচক মানসিকতা নিয়ে নিজের সামর্থ্যের সর্বোত্তম ব্যবহার করা উচিত।’
নেইমারের সময়টা এখন ভালো যাচ্ছে না। এই চোটের কারণে চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে রিয়ালের বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি। সুস্থ হয়ে উঠতে ন্যূনতম দুই মাস সময় তো লাগবেই। এই হতাশা কাটানোর টোটকা হিসেবেই হকিংয়ের সেই বাণীটা ছবির ক্যাপশনে হয়তো জুড়ে দেন নেইমার। কিন্তু টুইটার ব্যবহারকারীরা ব্যাপারটা মোটেও ভালোভাবে নিতে পারেনি।
মোটর নিউরন রোগের কারণে শারীরিকভাবে অক্ষম হওয়ায় হুইলচেয়ারে দীর্ঘ একটা সময় কাটিয়েছেন হকি। নেইমার এই বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ট্যাটুভর্তি শরীর নিয়ে খালি গায়ে ছবি তুলেছেন—এটাতে আপত্তি অনেকেরই। খেদ প্রকাশ করে অনেকেই বলেছেন, ‘কোনো নীতি-নৈতিকতা কিংবা সহানুভূতি নেই!’ অভিসম্পাত বর্ষণও করেছেন সেই ব্যক্তি, তুমি ‘সব অর্থ হারাবে’।
যুক্তরাষ্ট্রের নিউজ ওয়েবসাইট ‘এসবি নেশন’-এর জ্যেষ্ঠ সম্পাদক ন্যাটে স্কট নেইমারকে খোঁচাও দিয়েছেন। তিনি লেখেন, ‘নেইমার শুনেছেন, আজ একজন বিখ্যাত মানুষ মরেছে যে তার জীবনের বেশির ভাগ সময় হুইলচেয়ারে কাটিয়েছে। সে ভেবেছে, আমিও একজন বিখ্যাত ফুটবলার যে এখন হুইলচেয়ারে সময় কাটাচ্ছে। ওই মানুষটার সেই জীবন এখন আমি কাটাচ্ছি, যে আবার বিখ্যাত ফুটবলার নেইমার।’ আরেকজনের টুইট, ‘নেইমারের এই ক্ষণস্থায়ী হুইলচেয়ারের জীবন হকিংয়ের সেই জীবনের তুলনায় কিছুই না।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...