Skip to main content

বাংলাদেশ দলকে অমিতাভের শ্রদ্ধা

ক্রিকেটের প্রতি অমিতাভ বচ্চনের ভালোবাসা নতুন কিছু নয়। পৃথিবীর যে প্রান্তেই তাঁর দেশ খেলুক না কেন, শত ব্যস্ততার মধ্যেও সেই খেলা উপভোগের চেষ্টা করেন ‘বিগ বি’। তাঁর ক্রিকেটপ্রেম ফুটে ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমেও। তিনি খেলা নিয়ে মন্তব্য করেন। ভালো খেলাকে অভিনন্দিত করেন আন্তরিকতার সঙ্গেই।
গতকাল নিদাহাস ট্রফিতে ভারতের খেলা ছিল না। তারা আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে। গতকাল ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী হতে প্রেমাদাসায় লড়ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের অঘোষিত ‘সেমিফাইনাল’ হয়ে ওঠা এই ম্যাচে কত নাটকীয় ঘটনাই না ঘটল। খেলোয়াড়েরা মাথা গরম করলেন, একে অন্যের সঙ্গে লিপ্ত হলেন বচসায়। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ বয়কটের ডাকও দিলেন। শেষতক ম্যাচ বয়কটের মতো বাজে ঘটনা না ঘটলেও এক বল বাকি থাকতে শ্বাসরুদ্ধকর এই লড়াই বাংলাদেশ জিতে নিল মাহমুদউল্লাহর অসাধারণ এক ছক্কায়। অমিতাভ বচ্চন খেলাটি উপভোগ করেছেন প্রাণভরেই।
ম্যাচ শেষ টুইটারে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ম্যাচটির যে তিনি দারুণ উপভোগ করেছেন, সেটি ফুটে উঠেছে তাঁর টুইটেই, ‘ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি কী দুর্দান্তই না হলো!’
বাংলাদেশের এই জয়কে তিনি বলেছেন ‘অবিশ্বাস্য’ই। বাংলাদেশকে অবশ্য তিনি টুইটের এই জায়গায় ‘বাংলা’ বলছেন, ‘“বাংলা”র অবিশ্বাস্য জয়।’
ম্যাচের শেষ দিকে খেলোয়াড়দের আবেগ, দুই দলের খেলোয়াড়দের মাথা গরমের প্রবণতা—সবকিছুর উল্লেখ করেই বাংলাদেশ দলকে শ্রদ্ধা তাঁর, ‘ম্যাচের শেষ কটি বলে খেলোয়াড়দের আবেগী আচরণ, মাথা গরম ও তর্ক-বিতর্কের পরেও শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা খেলেই জিতেছে। ওদের শ্রদ্ধা!’
ক্রিকেট নিয়ে অমিতাভ বরাবরই বেশ আবেগপ্রবণ। এর আগে ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে বাংলাদেশের বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়ের পর দেশের ধারাভাষ্যকারদের সমালোচনা করে বলিউড কিংবদন্তি টুইট করেছিলেন, ‘বিনয়ের সঙ্গে বলছি, ভারতীয় ধারাভাষ্যকেরা অন্যদের নিয়ে সারাক্ষণ কথা না বলে আমাদের খেলোয়াড়দের নিয়ে বেশি বললে ভালো হয়।’ অমিতাভের সেই টুইটে পরোক্ষ সমর্থন জানিয়ে তখনকার ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রি–টুইট করেছিলেন, ‘কিছুই বলার নেই।’
অমিতাভ নির্দিষ্ট কোনো ধারাভাষ্যকারের নাম না বললেও চাপটা টের পেয়েছিলেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্শা ভোগলে। ভারতের সংবাদমাধ্যমের মতে, পরে ধারাভাষ্যকার হিসেবে হর্শার আইপিএল চুক্তি বাতিল হওয়ার পেছেন ভূমিকা রেখেছিল অমিতাভের সেই টুইট।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...