Skip to main content

তাসকিনকে নিয়ে কাজ করতে আগ্রহী ব্রেট লি

ক্রিকেট বিশ্বে তাঁর মতো আর কাউকে দেখার সম্ভাবনা খুব কম। অনেক ফাস্ট বোলারই এসেছেন কিন্তু ব্রেট লির মতো পুরো ক্যারিয়ার একই গতিতে বল করতে পারেননি কেউ। ক্যারিয়ারে কখনো গতির সঙ্গে আপস করেননি সাবেক অস্ট্রেলিয়ান পেসার। বিশ্বকাপজয়ী এই ফাস্ট বোলার তাসকিনকে দেখে মুগ্ধ। বাংলাদেশি পেসারকে নিয়ে কাজ করতে আগ্রহী লি।
ভারতের বিপক্ষে ম্যাচ চলার সময় লিকে জিজ্ঞেস করা হয়েছিল , বাংলাদেশের পেসারদের মধ্যে কাকে ভালো লেগেছে তাঁর। লির মুখে বারবার তাসকিনের নামই শোনা গেছে। ভারতের বিপক্ষে তাঁকে একাদশে না দেখে হতাশও হয়েছেন লি, ‘কিছু বোলারকে দেখেছি। কয়েকজনের ভালো গতি আছে, যেমন—তাসকিন আহমেদ। এ ম্যাচে (ভারতের বিপক্ষে) তাসকিনকে একাদশের বাইরে রাখা হয়েছে দেখছি। আমার মনে হয় তার ঘাটতিটা আত্মবিশ্বাসে। ভালো তরুণ বোলার। চিন্তাশীল ক্রিকেটার মনে হয়। স্মার্ট ছেলে, কীভাবে সে ক্যারিয়ারটা এগিয়ে নেয় সেটি দেখতে আগ্রহী।’
অনেক প্রতিশ্রুতি নিয়ে এসেও তাসকিন হতাশ করেছেন। দলে এখনো নিয়মিত হতে পারেননি। এ ব্যাপারে তাসকিনকে সাহায্য করতে চান লি, ‘শুনেছি সে জোরে বোলিং করতে পারে। কিছুটা হতাশ, সে আজ (ভারতের বিপক্ষে) খেলছে না। আশা করি পরের ম্যাচে তাঁকে দেখব। সে এমন একজন বোলার, যাকে নিয়ে আমি কাজ করতে আগ্রহী। তার সঙ্গে দেখি কথা বলব।’
শুধু তাসকিনই নন, সব পেসারের জন্যই ভালো করার টোটকাও দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৭১৮ উইকেট পাওয়া লি, ‘ব্যাটসম্যানরা ধারাবাহিক হয় তার রান দিয়ে, বোলারকে হতে হয় বোলিং দিয়ে। যথার্থ অনুশীলন করতে হবে, বোলিংয়ের আগে ভাবনাটা পরিষ্কার রাখতে হবে। তাসকিনের দুর্দান্ত বোলিং দেখতে উন্মুখ হয়ে আছি।’
শুধু তাসকিন নয়, প্রথম আলোর সঙ্গে আরও নানা বিষয়ে কথা হয়েছে ব্রেট লির। তাতে উঠে এসেছে তাঁর ক্যারিয়ার, শোয়েব আখতারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এবং বলিউড! বিস্তারিত পড়তে চোখ রাখুন আগামীকাল প্রথম আলো অনলাইনে

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...