Skip to main content

‘আমি এখন সুখে আছি’

সোনম কাপুর, নামটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে বলিউডের জনপ্রিয় এক ফ্যাশন-সচেতন মেয়ের ছবি। কেউ আবার সোনমকে বলেন, ইন্ডাস্ট্রির ঠোঁটকাটা স্বভাবের নায়িকা। কয়েকটি ছবিতে অভিনয় করলেও সোনম নতুন করে আলোচনায় আসেন ‘নিরজা’ দিয়ে। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবির জন্য সোনম পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর বলিউডে তিনি খুব সাবধানে পা রাখছেন। এ বছর মুক্তি পেয়েছে সোনম অভিনীত ‘প্যাডম্যান’ ছবিটি। শিক্ষামূলক এ ছবিতে সোনমের চরিত্রের ব্যাপ্তি কম হলেও তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না তিনি। সামাজিক কল্যাণে নিজের মতো অবদান রাখতে পেরে তিনি খুশি। ইদানীং বিয়ের গুঞ্জন নিয়ে গণমাধ্যমে আলোচনায় আছেন। এসব বিষয় নিয়ে তাঁর মুখোমুখি হয় ভারতের সাময়িকী ‘ফিল্মফেয়ার’। সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ প্রথম আলোর পাঠকদের জন্য অনুবাদ করেছেন নাদিয়া মাহমুদ।
‘নিরজা’ আপনার জীবনে কী পরিবর্তন এনেছে? 
আমার সম্পর্কে মানুষের ধারণা পাল্টেছে ‘রানঝানা’ ছবির পর। তাই আমি ‘নিরজা’ ছবিতে কাজ করা সুযোগ পেয়েছি। নির্মাতারা মনে করেছেন, আমি ভিন্ন ধরনের চরিত্রেও অভিনয় করতে পারব। প্রতিটি চলচ্চিত্র একজন শিল্পীকে কিছু দেয়, আবার তাঁর থেকে কিছু নিয়ে নেয়। ‘নিরজা’ ছিল বছরের সবচেয়ে লাভজনক ছবি। এটি নির্মাতাদের এ ধরনের ছবি তৈরির ব্যাপারে আত্মবিশ্বাস জুগিয়েছে।
অভিনেত্রী হিসেবে আপনাকে কোন জিনিসটি চ্যালেঞ্জের মুখে ফেলে?
গল্প, মানুষ...আমার চরিত্রে অবশ্যই কিছু দ্বন্দ্ব থাকতে হবে। চরিত্রে অবশ্যই উত্থান-পতন থাকতে হবে। আমি শুধু একজন ‘আকর্ষণীয় পুতুল’ হিসেবে পর্দায় থাকতে চাই না। এভাবে উপস্থাপন নারীদের অবমাননা করা হয়। এ ছাড়া আমাদের এই শিল্পে নারী-পুরুষের পারিশ্রমিকে বড় বৈষম্য রয়েছে। এটা খুব দুঃখজনক। মানুষ নায়িকাদের কম প্রাধান্য দিতে চায়। সেটা পারিশ্রমিকের ক্ষেত্রেই হোক আর হোটেলে তাঁর জন্য একটি রুম বরাদ্দের ক্ষেত্রে। আশা করি, ভালোর জন্য একদিন এ অবস্থার পরিবর্তন আসবে।
নিজের দৃষ্টিভঙ্গি সব সময় মুখের ওপর প্রকাশ করে দেন। এই নিয়ে কোনো সমস্যা হয়? 
আমার এই অকপটতা আমার জনসংযোগকে ঝামেলার মুখে ফেলে। মনে যা আসে, তা-ই বলে ফেলি। এতে আমার কিন্তু কোনো সমস্যা হয় না। তবে আমি যা বলি, সেটা আমার জনসংযোগ আর গণমাধ্যমের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। আমি মনে করি, অন্যকে ভুল বোঝা মানুষের স্বভাব। আর ভুল বোঝাবুঝিতে কিন্তু ভালোবাসাও বেড়ে যায়।
ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় কখন পার করেছেন? 
‘নিরজা’ আর ‘প্রেম রতন ধন পায়ো’ ছবি করার আগে আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তখন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হই। এরপর আবার টাইফয়েড হয়। দুই বছর ক্রমেই অসুস্থ হয়ে পড়েছিলাম। ওটি আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল। তখন মন খুব খারাপ থাকত। এ ছাড়া সবকিছু ভালোই চলেছে।
অভিনয়শিল্পী হিসেবে কখনো নিরাপত্তাহীনতায় ভোগেন? 
একজন অভিনয়শিল্পীর কখনোই নিরাপত্তাহীনতায় ভোগা উচিত না। এই বোধ শিল্পীর কাজের ওপর খারাপ প্রভাব ফেলে। আত্মবিশ্বাস একজন শিল্পীর সাফল্যের চাবিকাঠি।
নিজের কোন দিকটি প্রতিদ্বন্দ্বীদের থেকে আপনাকে আলাদা করেছে? 
আমি প্রতিযোগিতা করি না। আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
ইন্ডাস্ট্রির কোন বিষয়টি আপনার ভালো লাগে কিংবা খারাপ লাগে? 
কিছুই খারাপ না। সবকিছু এখানে শিক্ষণীয়...সৃজনশীলতা, ধৈর্য আর নম্রতার সঙ্গে এখানে সবকিছু শিখছি। আমি কোনো কিছু ভুল বা ঠিক, এভাবে দেখি না। আমি এখানে শুধু ভালো সুযোগগুলোই দেখতে চাই।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...