Skip to main content

বিশ্ব সংবাদমাধ্যমেও এই জয় ‘শ্বাসরুদ্ধকর’

আগে একটা সময় ছিল, যখন কোনো ম্যাচ জিতলেই বৈশ্বিক সংবাদমাধ্যমের ‘প্রশংসাবাণী’ শোনার আগ্রহ থাকত। সেই দিন গত হয়েছে বেশ আগেই। সাকিব-মাহমুদউল্লাহদের জয় এখন এতটাই স্বাভাবিক বিষয় যে তাতে বিদেশি সংবাদমাধ্যমে কী লেখা হলো, তা নিয়ে আগ্রহী হওয়ার খুব বেশি মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু কাল রাতের অবিস্মরণীয় জয়টা সেই আগ্রহটা আবারও ফিরিয়ে আনল।
শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় নিঃসন্দেহে শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর। কিন্তু ম্যাচটা ছিল বারুদে ঠাসা, পরতে পরতে ছিল আগুনের উত্তাপ। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে প্রতিবাদী হয়ে উঠেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। মাঠের মধ্যেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন মাহমুদউল্লাহ। পারলে বেরিয়ে আসেন আরকি! প্রায় ম্যাচ বয়কটের পরিস্থিতি। জয়ের পর ড্রেসিংরুমের কাচ ভাঙার খবরও এসেছে। তাই এই জয়কে বিশ্বের নানা সংবাদমাধ্যম কোন চোখে দেখে, সেই আগ্রহ তো থাকতেই পারে!

টাইমস অব ইন্ডিয়া ভারতের বহুল প্রচারিত ও প্রভাবশালী সংবাদমাধ্যম। তারা বাংলাদেশের এই জয়কে ‘শ্বাসরুদ্ধকর’ বলেছে। শেষ ওভারে আম্পায়ারের টানা দ্বিতীয় বাউন্সারকে ‘নো বল’ দেখাননি মূল আম্পায়ার। অথচ লেগ আম্পায়ার কিন্তু ‘নো বল’ দেখানোর ইঙ্গিত দিয়েছিলেন! টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে লিখেছে, ‘আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের জন্য উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ শিবিরে’।
ভারতের আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ম্যাচের শেষ দিকে বাংলাদেশের খেলোয়াড়েরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। পরিস্থিতি ছিল উত্তপ্ত। এমনকি বাংলাদেশের অতিরিক্ত ফিল্ডারকেও লঙ্কান ফিল্ডারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়। পত্রিকাটি মজা করে লিখেছে, যদি এই ম্যাচের ধারাভাষ্যকক্ষে বিল লরি (বিখ্যাত অস্ট্রেলীয় ভাষ্যকার) থাকতেন, তাহলে নিশ্চিত করেই বলতেন, ‘ইটস অল হ্যাপেনিং হেয়ার!’ উত্তেজনার মুহূর্তে লরি সব সময় এ কথা বলেই পরিস্থিতি বর্ণনা করতেন।
তবে আরেকটি প্রতিবেদনে ড্রেসিংরুমের কাচ ভাঙার সমালোচনা করে সংবাদমাধ্যমটি লিখেছে, ‘একটা ম্যাচ, যেখানে আগ্রাসী শরীরী ভাষা, চিৎকার, আঙুল তোলা—এসব ব্যাপার তুঙ্গে পৌঁছেছে ড্রেসিংরুমের দরজা ভাঙার মাধ্যমে। বাংলাদেশের খেলোয়াড়দের দিকেই অভিযোগের তির, গোটা সিরিজেই তাঁদের আচরণ প্রশ্নবিদ্ধ।’
এএফপি কিংবা রয়টার্সের মতো সংবাদ সংস্থা অবশ্য ম্যাচে উত্তাপ জাগানিয়া মুহূর্তের বর্ণনা দিলেও বাংলাদেশের খেলোয়াড়দের বিরুদ্ধে নেতিবাচক কিছু লেখেনি। এএফপি তাদের প্রতিবেদনে এক জায়গায় শুধু লিখেছে, ‘ড্রেসিংরুমের কাচ ভাঙার পর বাংলাদেশের খেলোয়াড়দের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল উদ্‌যাপনের অভিযোগ করেছেন স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরা। তবে দল এই অভিযোগের জবাবে কিছু বলেনি।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...