Skip to main content

সাকিব কাল খেলবেন তো?

বিকেল ৫টায় কলম্বোয় এসে পৌঁছেছেন সাকিব। 
• সাকিব খেললে দলের সমন্বয় কী হবে বা অধিনায়ক কে হবেন, এখনো ঠিক হয়নি। 
• সব ঠিক হবে ম্যাচের আগে টিম মিটিংয়ে।
সাকিব আল হাসানের পরনে আকাশি নীল জিনস আর সাদা পোলো টি-শার্ট। কলম্বোর বিমান ধরার আগে দলের ট্যুর জার্সিটাও বোধ হয় হাতে পাননি। স্বল্প সময়ের নোটিশে বিমান ধরতে হয়েছে, কলম্বোয় এসে পৌঁছেছেন স্থানীয় সময় বিকেল ৫টায়। ভ্রমণক্লান্তির কারণে টিম হোটেলের সামনে অপেক্ষারত সাংবাদিকদের এড়িয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
হঠাৎ দলে সাকিবের অন্তর্ভুক্তিতে নানা গুঞ্জন চারদিকে। প্রথম কথা হচ্ছে, সাকিব কাল খেলবেন তো? সাকিব খেললে অধিনায়ক কে হবেন? ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহই চালিয়ে যাবেন, নাকি সাকিবের হাতে অর্পিত হবে পুরোনো দায়িত্ব? শ্রীলঙ্কার বিপক্ষে কাল দলের সমন্বয়টা কী হবে? রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি।
প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আশায় সাংবাদিকদের একটা দল বিকেলে গেল হোটেল তাজ সমুদ্রে। বিসিবি সভাপতি নাজমুল হাসান আছেন এ হোটেলেই। খানিকক্ষণ অপেক্ষায় রেখে নাজমুল ‘না’ করে দিলেন, আজ আর কথা বলবেন না। বাংলাদেশ দল সন্ধ্যায় গেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সভাপতির নিমন্ত্রণে। কালকের ম্যাচের টিম মিটিং এখনো হয়নি। টিম মিটিং না হওয়া পর্যন্ত প্রশ্নগুলোর উত্তরও মিলবে না।

তবে আজ দুপুরে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন কোর্টনি ওয়ালশের কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে টিম ম্যানেজমেন্টের চাহিদায় না কি বিসিবির সিদ্ধান্ত? ক্যারিবীয় কিংবদন্তি বললেন, ‘আমরা টুর্নামেন্টের শুরু থেকেই ওকে চেয়েছিলাম। সে এখানে এসেছিলও। কিন্তু চোটের কারণে খেলতে পারেনি। ও সব সময়ই আমাদের পরিকল্পনায় ছিল। (কলম্বো থেকে) ফিরে গিয়ে স্ক্যান, অনুশীলন যা আছে সব করেছে। ওর ফিরে আসার কথাই ছিল। এটা নিয়ে কোনো সংশয় ছিল না। আমার কাছে সমন্বয়ও কোনো ইস্যু না। সাকিব ফিট হলে ওকে দলে স্বাগত জানানো হবে, দলের সবাই সেটা জানে।’
সাকিবকে জরুরি ভিত্তিতে উড়িয়ে আনা হয়েছে নিশ্চয়ই একাদশের বাইরে রাখতে নয়, যেহেতু ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। তবে ওয়ালশ সাকিবকে একাদশে রাখার বিষয়টি দুপুরে বলতে পারলেন না, ‘অন্য যেকোনো খেলোয়াড়ের মতোই ওর শারীরিক অবস্থা দেখা হবে। দেখা হবে সে খেলার মতো ফিট কি না। ফিট হলে ওর ক্লাসের একজন খেলোয়াড়কে খেলানোর কথা ভাবতেই হবে। ঢাকায় সে নেট করেছে। আমাদের কোনো দ্বিধা নেই।’
দ্বিধা নেই, আবার দ্বিধা আছেও। অধিনায়ক কে হবেন, সাকিব খেললে কে বাদ পড়বেন—অনেক প্রশ্নের সমাধান করেই কাল মাঠে নামতে হবে বাংলাদেশকে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...