Skip to main content

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল আফগানিস্তান

এ জয়েই বিশ্বকাপের টিকিট কাটা হয়নি আফগানিস্তানের। সত্যি হলো, বিশ্বকাপের টিকিট কাটা আফগানিস্তানের জন্য বেশ কঠিন এক কাজ হয়ে গেছে। কিন্তু সে কঠিন পথের সবচেয়ে বড় বাধা ডিঙিয়েছে দলটি। বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে আফগানরা। ওয়েস্ট ইন্ডিজের ১৯৭ তাড়া করতে নেমে ১৪ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় পেয়েছে রশিদ খানের দল।
গ্রুপ ‘বি’ থেকে সুপার সিক্সে ওঠার পথে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড কাউকেই হারাতে পারেনি আফগানিস্তান। ফলে শূন্য পয়েন্ট নিয়ে সুপার সিক্স শুরু করেছে দলটি। তিন ম্যাচের একটিতেও হোঁচট খেলে চলবে না তাদের। সেখানে প্রথম ম্যাচই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সে ম্যাচটাই জিতে নিয়েছে আফগানিস্তান। তবে সুপার সিক্সের বাকি দুই ম্যাচে আয়ারল্যান্ড ও আরব আমিরাতকেও হারাতে হবে বিশ্বকাপ স্প্নটা বাঁচিয়ে রাখতে হলে।
মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্পিনাররাই জয়ের ভিত গড়ে দিয়েছেন। মুজীব উর রহমান, মোহাম্মদ নবী, শরাফউদ্দীন ও রশিদ—চার স্পিনার ৩৯ ওভার বল করেছেন। তাতে মাত্র ১৩৮ রান দিয়ে ৭ উইকেট। স্পিনের ফাঁদ এড়ানো সম্ভব হয়নি ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানের পক্ষেই। সর্বোচ্চ ৪৩ রান করা শাই হোপের ৪৩ রান এসেছে ৯৪ বলে! ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে কোনোমতে ১৯৭ রান তুলেছিল উইন্ডিজ।
তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছিল আফগানিস্তান। ১৭ রানে দুই উইকেট হারানো দলকে টেনে তোলেন রহমত শাহ (৬৮) ও সামিউল্লাহ শেনওয়ারি (২৭)। ৮৩ রানে শেনওয়ারি ফিরে যাওয়ার পর নবী হাল ধরেন। ৪৯ রানের জুটি গড়েন নবীও(৩১) বিদায় নেন। তবে আফগানিস্তান বিপদে পড়ে ১৫২ রানে রহমত ফিরে গেলে। জয় থেকে ৩০ রান দূরে থাকতে আউট হয়ে যান নজীবুল্লাহ জাদরানও। 
রশিদ ও গুলবদিনের ২২ রানের সপ্তম উইকেট জুটিতেই জয় নিশ্চিত হয় আফগানিস্তানের।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...