Skip to main content

ইয়াসিরের দিকে বল ছুড়ে মারলেন তাঁরই দলের বোলার!


  • পিএসএলে কাল ইয়াসির শাহর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সোহাইল খান
  •  ফিল্ডিং পজিশন পাল্টাতে ইয়াসিরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন সোহাইল
  •  ইয়াসিরের কর্ণপাত না হওয়ায় সোহাইল তাঁর উদ্দেশে বল ছুড়ে মারেন
পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন কেভিন পিটারসেন। কাল লাহোর কালান্দার্সের কাছে হারের পর তাঁর টুইট, ‘ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে মজার মুহূর্তটি আজ রাতেই দেখলাম! শুধু পিটারসেন নন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট ব্লগসাইট পাক প্যাশনের সম্পাদক সাজ সাদিকও টুইট করেন, ‘এমন ঘটনা এই প্রথম দেখলাম’। তা, এমন কী দেখলেন তাঁরা?
ঘটনাটা কোয়েটার ইনিংসে ১৯তম ওভারে। বোলিংয়ে ছিলেন কালান্দার্সের পেসার সোহাইল খান। ওভারের চতুর্থ বলটি করার আগে ফিল্ডিং পজিশন পাল্টানোর সিদ্ধান্ত নেন তিনি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ফিল্ডার ইয়াসির শাহর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন সোহাইল। হাত উঁচিয়ে ইশারা করেন। কিন্তু ইয়াসির সেটা খেয়াল করেননি। অগত্যা তাঁকে উচ্চ স্বরে ডাক দেন। ফলাফল একই। সোহাইল আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি। এরপর তিনি যা করলেন, সেটা সত্যিই হাসির খোরাক জুটিয়েছে গ্যালারির অনেকের।
ইয়াসিরকে তাক করে সোহাইল বলটা ছুড়ে মারেন! ভাগ্যিস পাকিস্তানের এ লেগ স্পিনারের মাথায় লাগেনি। বলটা গিয়ে পড়েছে বাউন্ডারির সীমানার ওপাশে। এবার ইয়াসিরের রাগ দেখে কে! ফুঁসতে ফুঁসতে তিনি বলটা কুড়িয়ে সোহাইলকে ফেরত দিলেও মুখ থেমে ছিল না। সতীর্থের প্রতি বোধ হয় অনলই ঝরেছে! শেষ পর্যন্ত তাঁদের বচসা থেমেছে কালান্দার্স অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের মধ্যস্থতায়। কিন্তু ইয়াসির-সোহাইল দুজনেই ব্যাপারটা মনে রেখেছিলেন। ম্যাচ শেষে তাই কেউ কারও সঙ্গে হাত মেলাননি!

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...