Skip to main content

থিয়াগোর জন্য ২৬৯ গোল, মাতেওর ১২৪; আর চিরোর জন্য...

লিওনেল মেসি তাঁর সতীর্থদের কাছ থেকে প্রতিদিনই যে অভ্যর্থনা পান তা নয়। কিন্তু সোমবার বার্সেলোনার অনুশীলনে তাঁকে চমকে দেন সতীর্থরা। মাঠে গোলাকার হয়ে দাঁড়িয়ে ছিলেন সবাই। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে করতালি দিয়ে স্বাগত জানান রাকিটিচ-সুয়ারেজরা। মেসি যে বাবা হয়েছেন! আর সদ্যোজাত চিরোকে কীভাবে স্বাগত জানালেন মেসি? জোড়া গোল করে!
এমন নয় যে প্রথমবার বাবা হলেন। ২০১২ সালে থিয়াগো ও ২০১৫ সালে মাতেও এসেছে মেসির জীবনে। শনিবার মেসি-রোকুজ্জোর সংসারে এসেছে তৃতীয় সন্তান চিরো। অর্থাৎ মেসির বাবা হওয়ার ‘হ্যাটট্রিক’—সে জন্যই হয়তো সতীর্থদের করতালি। এই অভ্যর্থনার স্বাদটুকু দূরে সরিয়ে মেসিকে প্রস্তুত হতে হয়েছে লড়াইয়ের জন্য। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে কাল ন্যু ক্যাম্পে চেলসিকে আতিথ্য দিয়েছে বার্সা। তৃতীয়বার পিতৃত্বের স্বাদ পাওয়ার পর এটাই হবে মেসির প্রথম ম্যাচ। তা, কেমন করলেন ‘চিরো’র বাবা?
থিয়াগো ও মাতেওর বাবা থাকতে গোলের পসরা সাজিয়েছেন মেসি। চিরোও হয়তো তাঁর জীবনে নতুন আশীর্বাদ হয়ে এসেছে। এই মৌসুমে মেসির ফর্ম নিয়েও ভাবনা ছিল না। ২৭ ম্যাচে ২৪ গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে গোলসংখ্যা ৪২ ম্যাচে ৩৪। তবে বাবা হওয়ার পর মাঠে নামার আগের দুবারের অভিজ্ঞতা একটু দুশ্চিন্তায় রাখতে পারত মেসিকে।
মেসির প্রথম সন্তান থিয়াগোর জন্ম ২ নভেম্বর ২০১২। পরদিন ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সা ৩-১ গোলে জিতলেও মেসি গোল পাননি। চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে পরের ম্যাচেও গোলবঞ্চিত ছিলেন। তবে মাতেওয়ের মুখ দেখেই গোল পেয়েছিলেন মেসি। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মাতেওয়ের জন্ম। পরদিন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সার ২-১ ব্যবধানের জয়ে গোল করেছিলেন মেসি। খেলেছিলেনও দারুণ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ শিরোনাম করেছিল—‘সুপার পাপা’। কাল তো ক্যারিয়ারে নিজের দ্রুততম গোলই করে ফেললেন। শুধু দুই গোলই করেননি, ওউসমানে ডেমবেলেকে দিয়ে গোলও করিয়েছেন। কেমন খেলেছেন মেসি সেটা বোঝাতে ‘স্পোর্ত’ এবার শিরোনাম দিয়েছে ‘এক্সতাসিস’। কাল যে পরমানন্দই বিলিয়েছেন মেসি।
থিয়াগো জন্ম নেওয়ার পর এ পর্যন্ত ২৬৯ গোল করেছেন মেসি। মাতেওকে সঙ্গে নিয়ে করেছেন ১২৪ গোল। এবার চিরোর পালা। প্রথম ম্যাচেই দুই গোল করে ‘পাপা মেসি’ কিন্তু ভালো কিছুর ইঙ্গিত দিয়ে রাখলেন।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...