Skip to main content

সাকিবের ফেরাকে ‘মনস্তাত্ত্বিক খেলা’ ভাবেন না হাথুরু

সাকিব আল হাসান যোগ দিচ্ছেন বাংলাদেশ দলে, খবরটা শুনেছেন? চন্ডিকা হাথুরুসিংহে হাসলেন, ‘আমি সেটা জানি।’ সাকিব কলম্বোয় আসছেন, খবরটা আজ সকালে জেনেছেন বাংলাদেশের সাংবাদিকেরা। প্রতিপক্ষের কোচ হিসেবে হাথুরুর কানে খবরটা পৌঁছাতে বেশি সময় লাগেনি! কিংবা তিনি হয়তো সাংবাদিকদের আগেই জেনেছেন! 
প্রতিপক্ষ দলে বড় অস্ত্র যোগ হচ্ছে, হাথুরু তো জানবেনই। কিন্তু হঠাৎ বাংলাদেশ দলে বিশ্বসেরা অলরাউন্ডার যোগ হওয়ায় নিজেদের প্রস্তুতি, কৌশলে নিশ্চয়ই বদল আনতে হচ্ছে শ্রীলঙ্কা দলকে। সাকিবকে নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাতে একটু কি কঠিন হচ্ছে হাথুরুর? ‘আমরা জানি, ও খুব ভালো একজন খেলোয়াড়। সাকিব এলে ওদের সুবিধা হবে। সমন্বয়ে বদল আনতে পারে। চাইলে একজন ব্যাটসম্যান বেশি খেলাতে পারবে, চাইলে একজন বোলারও। আমরা শুধু সাকিবকে কীভাবে মোকাবিলা করতে পারি, সেটা নিয়ে ভাবছি। কীভাবে ওর ৪ ওভার ভালোভাবে সামলানো যায়, ওর ব্যাটিংয়ের সময় কীভাবে বোলিং করতে পারি, সেটাই ভাবছি।’
চোট কাটিয়ে সাকিব অনুশীলনেই ফিরেছেন দুদিন হলো। কালকের ম্যাচ খেলানোর উদ্দেশে তড়িঘড়ি করে তাঁকে উড়িয়ে আনা হচ্ছে কলম্বোয়। বাংলাদেশ দলকে একটু বেশিই মরিয়া মনে হচ্ছে হাথুরুর? শ্রীলঙ্কান কোচ বললেন, ‘যদি সে ফিট থাকে খেলার জন্য, তাহলে এখানে মরিয়াভাবের কিছু দেখি না। ওরা ভাগ্যবান, সাকিব ঠিক সময়ে সেরে উঠেছে। যদি সেটি না হয় (পুরোপুরি ফিট), আপনার সঙ্গে একমত হব আমি (বাংলাদেশ বেশি মরিয়া)।’ 
সাকিব থাকা মানে বাংলাদেশ দলের একসঙ্গে তিন খেলোয়াড় পাওয়া! ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত এমন খেলোয়াড় যে দলে থাকবে, তাদের যেমন আত্মবিশ্বাস বাড়াবে, মনস্তাত্ত্বিক একটা চাপ থাকবে প্রতিপক্ষের ওপরও। তবে হাথুরু মনে করেন না, সাকিবের যোগ হওয়াটা বাড়তি চাপ তাঁদের জন্য, ‘অগেই বলেছি, দুই দলের মধ্যে এমন কিছু জানার আর বাকি নেই, যা দিয়ে কেউ মনস্তাত্ত্বিক খেলা খেলবে বা ট্রাম্প কার্ড ব্যবহার করতে পারবে! যা বলতে পারি, যদি সাকিব অর্ধেক ফিটও হয়, তাহলে এটা তাদের ডেস্পারেট অ্যাটেম্পট। আর সে যদি ফিট হয়, তাহলে ওদের সুবিধা। সবাই জানি, সে (অলরাউন্ড) র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...