Skip to main content

Posts

ফিরলেন সাকিব, ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ফাইনালে উঠতে হলে এ ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার সামনেও একই সমীকরণ। জিতলে ফাইনাল হারলে বিদায়। বাঁচামরার এই লড়াইয়ে দলে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের বড় প্রাপ্তি। মাহমুদউল্লাহর পরিবর্তে নেতৃত্বভারও পেয়েছেন এ অলরাউন্ডার। সাকিবকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আবু হায়দার। বাংলাদেশ দল:  তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম।

সাকিব খেললে তিনিই অধিনায়ক

শ্রীলঙ্কায় এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। আজ স্বাগতিকদের বিপক্ষে ‘সেমিফাইনাল’ ম্যাচে খেলার যথেষ্ট সম্ভাবনা আছে তাঁর। যদি খেলেন তাহলে দলের অধিনায়কত্ব করবেন তিনিই। গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান বাংলাদেশের টি-টোয়েন্টি দলপতি। এরপর থেকে প্রায় দুই মাস তিনি ক্রিকেটের বাইরে। আঙুলের চিকিৎসা করিয়েছেন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। চোটের কারণে খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন মাহমুদউল্লাহ। ভালোই সামলেছেন। এখন দলের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক ফিরলে স্বাভাবিকভাবেই অধিনায়কত্বটা তাঁর হাতেই ছেড়ে দিতে হবে। গত বছর এপ্রিলে মাশরাফি বিন মুর্তজা টি-টোয়েন্টি থেকে অবসর নিলে সাকিবের হাতে তুলে দেওয়া হয় ছোট সংস্করণের অধিনায়কত্ব। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরের পর মুশফিকুর রহিমকে সরিয়ে টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয় সাকিবকে। এদিকে সাকিব ফিরলে একজন খেলোয়াড়কে তাঁর জায়গা ছেড়ে দিতে হবে। কল...

সাকিব খেললে বাদ পড়বেন কে?

সাকিব খেললে জায়গা ছেড়ে দিতে হবে একজনকে আগের ম্যাচে সৌম্য সরকার বাজে শট খেলে আউট হন মিরাজ শেষ তিন ম্যাচে বোলিংয়ে কোনো উইকেট পাননি সাব্বির প্রথম ও তৃতীয় ম্যাচে মোটামুটি অঙ্কের রান পেয়েছেন নিদাহাস ট্রফিতে কাল বাঁচামরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ী দল নাম লেখাবে ফাইনালে। আঙুলের চোট কাটিয়ে ওঠা সাকিব আল হাসানের মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচটি খেলার সম্ভাবনা রয়েছে। এ জন্য আজ বিকেলেই পৌঁছাতে পারেন কলম্বোয়। সাকিবকে দলে পাওয়া বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ভালো খবর। কিন্তু সাকিবকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়বেন কে? ত্রিদেশীয় এই টুর্নামেন্টের শুরু থেকেই খেলার কথা ছিল সাকিবের। চোট কাটিয়ে উঠতে না পারায় তাঁর বদলি হিসেবে শ্রীলঙ্কায় গিয়েছিলেন লিটন দাস। স্বাভাবিক হিসেবে তাই বাদ পড়ার কথা লিটনেরই। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে ১৯ বলে ৪৩ রান করে লিটন দলে জায়গাটা মোটামুটি পাকাই করে ফেলেছেন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেও ৩০ বলে ৩৪ রান করেছিলেন। গতকাল খারাপ করলেও তাঁকে বাদ দেওয়া হবে না—এটা ধরে নেওয়াই যায়।  সাকিব খেললে দল থেকে বাদ পড়তে পারে সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের যেক...

রসিক হওয়া জন্মগত ব্যাপার

আনন্দ’র নিয়মিত বিভাগ আপনার প্রশ্ন, তারকার উত্তর। এই বিভাগে সবচেয়ে বেশি প্রশ্ন আসে টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের কাছে। এবার দেশের নানা প্রান্তের ভক্তদের পাঠানো প্রশ্নের মুখোমুখি হয়েছেন এই অভিনেতা। গত সোমবার উত্তরার একটি শুটিং বাড়িতে বসে বাছাই করা প্রশ্নের উত্তর দিয়েছেন মোশাররফ করিম। প্রশ্ন:  মোশাররফ করিমের কাছে আমার অনেকগুলো প্রশ্ন। বেশ কিছুদিন আগে অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন? আপনার জীবনে অনেক নাটক করলেন, কিন্তু আপনার জীবন-নাটকের কতটা মানুষ জানে? একেক সময় একেক অভিনয়ে নিজেকে কীভাবে তুলে ধরেন? আপনি কি কখনো নিজের অভিনয় করা নাটক-চলচ্চিত্র সময় নিয়ে দেখতে পারেন?  মুহসিন মুন্সী দৌলতপুর দিবা-নৈশ কলেজ, দৌলতপুর, খুলনা। মোশাররফ করিম:  ধন্যবাদ প্রশ্নের জন্য। আমি এখন বেশ সুস্থ আছি। নিয়মিত শুটিং করছি। আমার জীবন-নাটক খুব বেশি মানুষ জানে না। খুব কাছের কিছু মানুষ জানে হয়তো। এটা খুব ভালো প্রশ্ন যে আমি একেক সময় একেক অভিনয়ে নিজেকে কীভাবে তুলে ধরি। এটা অনেকেই জানতে চান। দেখুন, একজন মিষ্টি বিক্রেতার কাজ কী? মিষ্টিটা ভালো করে বানানো। একইভাবে আমার অভিনেতা হিসেবে কাজ কী? অ...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সাকিব কাল খেলবেন তো?

বিকেল ৫টায় কলম্বোয় এসে পৌঁছেছেন সাকিব।  • সাকিব খেললে দলের সমন্বয় কী হবে বা অধিনায়ক কে হবেন, এখনো ঠিক হয়নি।  • সব ঠিক হবে ম্যাচের আগে টিম মিটিংয়ে। সাকিব আল হাসানের পরনে আকাশি নীল জিনস আর সাদা পোলো টি-শার্ট। কলম্বোর বিমান ধরার আগে দলের ট্যুর জার্সিটাও বোধ হয় হাতে পাননি। স্বল্প সময়ের নোটিশে বিমান ধরতে হয়েছে, কলম্বোয় এসে পৌঁছেছেন স্থানীয় সময় বিকেল ৫টায়। ভ্রমণক্লান্তির কারণে টিম হোটেলের সামনে অপেক্ষারত সাংবাদিকদের এড়িয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। হঠাৎ দলে সাকিবের অন্তর্ভুক্তিতে নানা গুঞ্জন চারদিকে। প্রথম কথা হচ্ছে, সাকিব কাল খেলবেন তো? সাকিব খেললে অধিনায়ক কে হবেন? ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহই চালিয়ে যাবেন, নাকি সাকিবের হাতে অর্পিত হবে পুরোনো দায়িত্ব? শ্রীলঙ্কার বিপক্ষে কাল দলের সমন্বয়টা কী হবে? রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি। প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আশায় সাংবাদিকদের একটা দল বিকেলে গেল হোটেল তাজ সমুদ্রে। বিসিবি সভাপতি নাজমুল হাসান আছেন এ হোটেলেই। খানিকক্ষণ অপেক্ষায় রেখে নাজমুল ‘না’ করে দিলেন, আজ আর কথা বলবেন না। বাংল...

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল আফগানিস্তান

এ জয়েই বিশ্বকাপের টিকিট কাটা হয়নি আফগানিস্তানের। সত্যি হলো, বিশ্বকাপের টিকিট কাটা আফগানিস্তানের জন্য বেশ কঠিন এক কাজ হয়ে গেছে। কিন্তু সে কঠিন পথের সবচেয়ে বড় বাধা ডিঙিয়েছে দলটি। বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে আফগানরা। ওয়েস্ট ইন্ডিজের ১৯৭ তাড়া করতে নেমে ১৪ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় পেয়েছে রশিদ খানের দল। গ্রুপ ‘বি’ থেকে সুপার সিক্সে ওঠার পথে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড কাউকেই হারাতে পারেনি আফগানিস্তান। ফলে শূন্য পয়েন্ট নিয়ে সুপার সিক্স শুরু করেছে দলটি। তিন ম্যাচের একটিতেও হোঁচট খেলে চলবে না তাদের। সেখানে প্রথম ম্যাচই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সে ম্যাচটাই জিতে নিয়েছে আফগানিস্তান। তবে সুপার সিক্সের বাকি দুই ম্যাচে আয়ারল্যান্ড ও আরব আমিরাতকেও হারাতে হবে বিশ্বকাপ স্প্নটা বাঁচিয়ে রাখতে হলে। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্পিনাররাই জয়ের ভিত গড়ে দিয়েছেন। মুজীব উর রহমান, মোহাম্মদ নবী, শরাফউদ্দীন ও রশিদ—চার স্পিনার ৩৯ ওভার বল করেছেন। তাতে মাত্র ১৩৮ রান দিয়ে ৭ উইকেট। স্পিনের ফাঁদ এড়ানো সম্ভব হয়নি ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানের পক্ষেই। সর্বোচ্চ ৪৩ রান করা শাই ...