Skip to main content

মাহমুদুল্লা কে এতো নিচে খেলানো ঠিক না

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল : মাঠে তখন পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ চলছে। গত পরশু কার্ডিফের সোফিয়া গার্ডেনে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সাক্ষাৎকার দিলেন উৎপল শুভ্রকে



সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল : মাঠে তখন পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ চলছে। গত পরশু কার্ডিফের সোফিয়া গার্ডেনে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সাক্ষাৎকার দিলেন উৎপল শুভ্রকে
প্রশ্ন: বাংলাদেশ-ভারত সেমিফাইনাল! আপনি কি একটু বিস্মিত?
সৌরভ গাঙ্গুলী: না, না, বিস্মিত হব কেন? বাংলাদেশ ভালো খেলেই কোয়ালিফাই করেছে। আমি খুশি বাংলাদেশের জন্য। এখানে (কার্ডিফে) নিউজিল্যান্ডের সঙ্গে খুব ভালো খেলা হয়েছে। ভারতের সঙ্গেও ভালো খেলা হবে। বাংলাদেশকে কিন্তু ভালো খেলতে হবে ভারতের সঙ্গে। নইলে পারবে না।
প্রশ্ন: বাংলাদেশ সেদিন যেভাবে জিতল, তাতে এটিই তো এই টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচ, তাই না?
সৌরভ: আমি তো ওই ম্যাচে কমেন্ট্রি করছিলাম। বাংলাদেশ খুব ভালো খেলেছে। আচ্ছা, আমাকে বলুন তো, মাহমুদউল্লাহ এত নিচে খেলে কেন? এত ভালো প্লেয়ার! এত নিচে কেন ব্যাট করবে? সাকিবও সেদিন খুব ভালো খেলেছে। অসাধারণ ব্যাটিং করেছে। সবচেয়ে বড় কথা, কোনো সময় মনে হয়নি যে, ম্যাচটা ওরা বের করতে পারবে না। এরা দুজন আছে, তামিমও ফর্মে আছে। বলছি তো, ভারতের সঙ্গে ভালো খেলা হবে।
প্রশ্ন: বাংলাদেশ-ভারত সেমিফাইনালে কী নির্ধারক হবে মনে করেন?
সৌরভ: বাংলাদেশকে ভালো ব্যাট করতে হবে, ভালো বল করতে হবে। বিশেষ করে, বোলিংটা ভালো হতে হবে। ভারতের ব্যাটসম্যানরা যদি সেট হয়ে যায়, তাহলে কিন্তু বড় রান করে দেবে।
প্রশ্ন: জিততে হলে ভালো ব্যাট করতে হবে, ভালো বল করতে হবে—এটা তো সবাই জানে। এটা সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে শুনতে হবে কেন? নির্দিষ্ট করে বলুন, কোনটা নির্ধারক হবে?
সৌরভ: (হাসি) বললাম তো। ভারত ভালো টিম। কিন্তু বাংলাদেশও ভালো খেলছে। বাংলাদেশকে অনেক রান করতে হবে। প্রথমে ব্যাটিং করে দুই শ চল্লিশ-টল্লিশ করলে হবে না। তিন শ করতে হবে। ভারতের ব্যাটিং অনেক ভালো।
প্রশ্ন: বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রথম সেমিফাইনাল। ভারতের জন্য যা একেবারেই নতুন কিছু নয়। নার্ভ কি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে?
সৌরভ: নার্ভ তো গুরুত্বপূর্ণ হবেই। বাংলাদেশকে ফ্রিলি খেলতে হবে। অত চিন্তা করলে হবে না। সেমিফাইনালে তো লোকে উঠতে চায়। যখন উঠেছে, প্রাণ খুলে খেলতে হবে।
প্রশ্ন: আপনি বাংলাদেশ দলের অধিনায়ক হলে দলকে কী বলতেন?
সৌরভ: শুধুই আরেকটা ম্যাচ হিসেবে নেবে। জাস্ট খেলো। ফ্রিলি খেলো। কোনো প্রেশার নেবে না। জাস্ট বলটা ওয়াচ করো, ব্যস!
প্রশ্ন: আপনার অধিনায়কত্বে ভারতীয় দল অনেকটাই বদলে গিয়েছিল। খেলোয়াড়দের মানসিকতা বদলে দিয়েছিলেন। ভারত দেশের বাইরে জিততে শুরু করেছিল। বাংলাদেশ দলে মাশরাফি বিন মুর্তজাও বড় একটা পরিবর্তন এনেছেন। কোনো মিল খুঁজে পান?
সৌরভ: মাশরাফি গুড। ভালো ছেলে। ও বাংলাদেশকে ভালো করতে দেখতে চায়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্যই পেরেছে।
প্রশ্ন: মাঠে মাশরাফির ক্যাপ্টেনসি সম্পর্কে যদি বলতে বলি...
সৌরভ: মাশরাফির ক্যাপ্টেনসি আমি খুব ক্লোজলি ওয়াচ করিনি। তবে এই ম্যাচে (ভারতের বিপক্ষে) করব। খুব ভালোভাবে খেয়াল করব। তারপর আপনাকে বলব।
প্রশ্ন: বাংলাদেশ-ভারত খেলা হলেই ২০০৭ বিশ্বকাপের কথা আসে। বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ভারত। টেন্ডুলকার-দ্রাবিড়-ধোনি সবার ক্যারিয়ারেরই সবচেয়ে দুঃখের স্মৃতি এটি। আপনারও কি তা-ই?
সৌরভ: এটা তো অনেক দিন আগের কথা। এরপর আরও কত ম্যাচ হয়েছে।
প্রশ্ন: তারপরও ওটা তো আপনার মনে থাকার কথা...
সৌরভ: অবশ্যই মনে আছে। ওটা ভোলা যায় নাকি!
প্রশ্ন: আপনার কি মনে হয়, বাংলাদেশ-ভারত ক্রিকেটে নতুন একটা প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠেছে? দুই দেশের সাম্প্রতিক কিছু ম্যাচ, বিতর্ক সব মিলিয়ে এটা ক্রিকেটের ঝাঁজালো লড়াইগুলোর একটি?
সৌরভ: ২০০৭ বিশ্বকাপে আমরা হেরেছিলাম, কারণ বাংলাদেশ খুব ভালো খেলেছিল। ২০১৫ সালে যখন আমরা গেলাম, তখনো তো বাংলাদেশ আমাদের হারিয়ে দিয়েছিল। অনেক ভালো খেলেছিল। বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। এখন শুধু মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে খেলতে হবে।
প্রশ্ন: আমার প্রশ্নটা ছিল, বাংলাদেশ-ভারত এখন ক্রিকেটের নতুন আকর্ষণ হয়ে উঠেছে কি না?
সৌরভ: হোক না, ভালো তো। যত বেশি টিম ভালো খেলবে, ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য ততই ভালো। তাই আমি চাই বাংলাদেশ ভালো খেলুক। দেখুন, মাঠের মধ্যে যারা ভালো খেলবে, তারাই জিতবে। কিন্তু ভালো দল বেশি থাকলে এ ধরনের টুর্নামেন্ট অনেক ভালো হয়। বিশ্ব ক্রিকেটে এখন মাত্র পাঁচ-ছয়টি ভালো টিম আছে। আমি তাই চাই, অন্য দলগুলোও ভালো হোক।
প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে কাকে আপনার বেশি পছন্দ?
সৌরভ: আমি জানি না কেন, মাহমুদউল্লাহকে আমার খুব ভালো লাগে। ভেবে পাই না, ও কেন এত পরে ব্যাট করে! তামিম চাচা খুব ভালো খেলছে (হাসি)। ওকে আমি খুব কাছ থেকে দেখেছি (আইপিএলে এক মৌসুমে সৌরভের পুনে ওয়ারিয়র্স দলে ছিলেন তামিম)। সাকিব সেদিন কী দুর্দান্ত ইনিংসটাই না খেলল! ভালো প্লেয়ার প্রচুর। তাসকিন ভালো...রুবেল ভালো...
প্রশ্ন: বাংলাদেশ-ভারত সেমিফাইনাল নিয়ে আপনার প্রেডিকশন কী?
সৌরভ: ভারতের পক্ষে সেভেনটি-থার্টি।
প্রশ্ন: চ্যাম্পিয়ন হবে কারা?
সৌরভ: ভারত অথবা ইংল্যান্ড।
প্রশ্ন: তার মানে সেমিফাইনালে বাংলাদেশ জিতছে না...
সৌরভ: আমি তো আগেই বললাম, ভারতের জেতার সম্ভাবনা সেভেনটি পার্সেন্ট। আর আমি তো চাইবই ভারত জিতুক। তবে বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে ভালো খেলে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তো ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল। ওই ম্যাচটা যে বাংলাদেশ কীভাবে হেরেছিল, এখনো ভেবে পাই না।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...