Skip to main content

বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে দিল ইংল্যান্ড





শুক্রবার তাসমান সাগর পারের আরেক দেশ, গত বিশ্বকাপের রানার্সআপ নিউ জিল্যান্ডকে বিদায় করেছে মাশরাফি বিন মুর্তজার দল। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে শেষ চারে গেছে বাংলাদেশ। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা ইংল্যান্ড।

শনিবার এজবাস্টনে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪০ রানে জিতেছে ইংল্যান্ড। স্বাগতিকদের ইনিংসের ৪০.২ ওভারে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময়ের ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে তাদের দরকার ছিল ২০১ রান। তখন ইংল্যান্ডের স্কোর ছিল ২৪০/৪। না থেকেও এই ম্যাচে ছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া জিতলেই যে দেশে ফিরতে হত তাদের।
২৭৮ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের শুরুটা ছিল বিবর্ণ। মিচেল স্টার্কের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে যান ছন্দ হারিয়ে ফেলা জেসন রয়। পরের ওভারের দ্বিতীয় বলে অ্যালেক্স হেলসকে বিদায় করেন জশ হেইজেলউড।
ষষ্ঠ ওভারে ফিরেন ব্যাটিং ভরসা জো রুট। ৩৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে তখন ধুঁকছে ইংল্যান্ড। স্বাগতিকদের জন্য সেই ওভার শেষে যেন আশীর্বাদ হয়ে এল বৃষ্টি।
খুব বেশি সময় নষ্ট হয়নি বৃষ্টিতে। প্রভাব পড়েনি ম্যাচের দৈর্ঘ্যে। তবে প্রভাব ফেলেছে ইংলিশ ব্যাটসম্যানদের মনোজগতে। মানসিকভাবে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ পেয়েছেন মর্গ্যান-স্টোকস।


নতুন বলে যা একটু ভুগিয়েছেন স্টার্ক, হেইজেলউড। এরপর আর কেউ খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেননি মর্গ্যান-স্টোকসদের।
এর আগে অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ ও ট্র্যাভিস হেডের অর্ধশতকের পরও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় লড়াইয়ের পুঁজি পায়নি অস্ট্রেলিয়া। মার্ক উড ও আদিল রশিদের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা হাতের নাগালেই রাখে ইংল্যান্ড।
এজবাস্টনে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪০ রানে হারায় ডেভিড ওয়ার্নারকে। ডানা মেলার আগেই বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যানকে দারুণ এক বলে ফেরান উড।
হারলেই বিদায় এমন ম্যাচে চমৎকার এক ইনিংস খেলেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ফিঞ্চের সঙ্গে ৯৬ রানের দারুণ জুটিতে দলকে দিয়েছিলেন বড় সংগ্রহের ভিত। ৮টি চারে ৬৪ বলে ৬৮ রান করা ফিঞ্চকে বিদায় করে বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন বেন স্টোকস।
এক সময়ে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১৬১ রান। সেখান থেকে সাড়ে তিনশর কাছাকাছি যাওয়া সম্ভব ছিল। লেগ স্পিনার রশিদ ও ক্যারিয়ার সেরা বোলিং করা পেসার উডের দাপুটে বোলিংয়েতা আর হয়নি।

ময়জেস হেনরিকেসকে বিদায় করে নিজের প্রথম উইকেট নেন রশিদ। ৫টি চারে ৫৬ রান করা স্মিথ উডের শিকার। ১৮১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া প্রতিরোধ গড়ে হেড ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে।
জমে যাওয়া জুটি ভাঙেন উড। ফিরিয়ে দেন ম্যাক্সওয়েলকে। মাত্র ৯ রানের মধ্যে ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে বিদায় করে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের আশা শেষ করে দেন রশিদ। এই লেগ স্পিনার ৪ উইকেট নেন ৪১ রানে।
শেষটায় হেডের ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে ২৭৭ রান করে অস্ট্রেলিয়া। শেষ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা সংগ্রহ করে ৫৭ রান।
৬৪ বলে খেলা হেডের অপরাজিত ৭১ রানের ইনিংসটি গড়া ৫টি চার ও দুটি ছক্কায়।
ইংলিশ পেসার উড ৩৩ রানে নেন ৪ উইকেট। ওয়ানডেতে তার আগে সেরা বোলিং ছিল ৩/৪৬। 
সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৭৭/৯ (ওয়ার্নার ২১, ফিঞ্চ ৬৮, স্মিথ ৫৬, হেনরিকেস ১৭, হেড ৭১*, ম্যাক্সওয়েল ২০, ওয়েড ২, স্টার্ক ০, কামিন্স ৪, জ্যাম্পা ০, হেইজেলউড ১*; বল ০/৬১, উড ৪/৩৩, প্লানকেট ০/৪৯, স্টোকস ১/৬১, রশিদ ৪/৪১, মইন ০/২৪)
ইংল্যান্ড: ৪০.২ ওভারে ২৪০/৪ (রয় ৪, হেলস ০, রুট ১৫, মর্গ্যান ৮৭, স্টোকস ১০২*, বাটলার ২৯*; স্টার্ক ১/৫২, হেইজেলউড ২/৫০, কামিন্স ০/৫৫, হেড ০/৯, হেনরিকেস ০/৬, জ্যাম্পা,০/৫২ ম্যাক্সওয়েল ০/১৪)

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ইংল্যান্ড ৪০ রানে জয়ী




Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...