Skip to main content

কোহলির বার্তা বাংলাদেশকে

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়চড়িয়ে চড়া। ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি চলে স্নায়ুর যুদ্ধও।
কেউ কাউকে জায়গা ছাড়ে না এক ইঞ্চি। ১৫ জুন বার্মিংহামের এজবাস্টনে আরো একবার মুখোমুখি দুই দল। এবারের উপলক্ষ আরো বড়, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের কথা ভেবে এখন থেকেই উত্তেজনায় ফুটছেন দুই দলের সমর্থকরা।
গত পরশু দক্ষিণ আফ্রিকাকে ৭২ বল বাকি থাকতে ৮ উইকেটে হারানোর পর অনেকটা নিশ্চিত হয়ে যায় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলতে যাচ্ছে ভারত। কেননা নেট রান রেটে কোহলিরা এতটা এগিয়ে যে তাদের টপকে গ্রুপ সেরা হতে হলে অবিশ্বাস্য কিছু করতে হতো শ্রীলঙ্কা অথবা পাকিস্তানকে। গতকাল শ্রীলঙ্কাকে জিততে হতো ২৯৪ রানের ব্যবধানে! আর লক্ষ্যটা ২০০ হলে পাকিস্তানকে সেটা করতে হতো ৮.১ ওভারে। এটা অবাস্তব বলেই বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল খেলার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন কোহলি। সরাসরি নাম না করে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখেন মাশরাফিদের। কারণ ম্যাচটি হবে বার্মিংহামের এজবাস্টনে। এই ভেন্যুটাকে নিজেদের ‘দ্বিতীয় বাড়ি’ বলে মনে করেন কোহলি, ‘বার্মিংহাম আমাদের খুব পছন্দের একটা মাঠ। আমাদের খেলার ধরনের সঙ্গে এখানকার উইকেট মানানসই। ’
খুব একটা ভুল বলছেন না কোহলি। এখানে খেলা ৯ ওয়ানডের ছয়টিই জিতেছে ভারত। ২০১৩ সাল থেকে জিতেছে আবার টানা চার ম্যাচ। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে মাত্র ১৬৫ রানে গুটিয়ে জিতেছিল ৮ উইকেটে। সেই টুর্নামেন্টের ফাইনালে এজবাস্টনেই ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এরপর ২০১৪ সালে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারায় ১১৭ বল হাতে রেখে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে বিধ্বস্ত করেছিল (১২৪ রানের জয়) এজবাস্টনেই। তাই বাংলাদেশকে এমন আগাম বার্তা কোহলির।কোচ অনিল কুম্বলের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলছে কোহলির। বিসিসিআইয়ের অনেক কর্তা আবার কোহলিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে কোচ হিসেবে রেখে দিতে চান কুম্বলেকেই। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নিলে কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠত নিশ্চিত। বাংলাদেশের কাছে হেরে বিদায় নিলেও উঠবে সেটা। এটা বুঝেই কোহলি জানালেন, ‘পেছন ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। জিতলেও উন্নতির জায়গা থাকে সব সময়। আর আমরা সেই রাস্তাটাই খুঁজি। আসলে আপনাকে সৎ থাকতে হবে। মাঝে মাঝে সতীর্থদের খারাপ লাগে এমন কিছুও বলতে হবে। তারা কোথায় ভুল করল সেটা তুলে ধরতে হবে সামনে। এর বাইরে নই আমিও। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর আমরা আক্রমণের তীব্রতা বাড়াতে চেয়েছিলাম। গোটা দল তাতে সাড়া দেওয়ায় খুশি আমি। ’ বাংলাদেশের বিপক্ষে নিশ্চয়ই আক্রমণের এই তীব্রতাটা আরো বাড়াতে চাইবেন কোহলি। এবি ডি ভিলিয়ার্সের সেই উপায় নেই। মর্যাদার টুর্নামেন্টে কেন বারবার ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা, এর উত্তর 
জানা নেই তাঁরও। ভারতের কাছে ৮ উইকেটে হারার পর সংবাদ সম্মেলনে তাঁকে শুনতে হয়েছে বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন কি না—এমন প্রশ্ন। জবাবে দাঁতে দাঁত কামড়ে ভিলিয়ার্স জানালেন, ‘অবশ্যই বিশ্বকাপে নেতৃত্ব দিতে চাই। কারণ আমি ভালো অধিনায়ক আর বিশ্বাস করি দলটাকে বিশ্বকাপ জেতাতে পারব। ’  

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...