Skip to main content

জিতলো ইংল্যান্ড : ইতিহাস গড়লো বাংলাদেশ

বার্মিংহামে চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের শেষ ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৪০ রানে হারিয়েছে ইংল্যান্ড। আর এই জয়ের সাথে সাথেই নতুন ইতিহাস সৃষ্টি হলো বাংলাদেশের ক্রিকেটে। টুর্নামেন্ট থেকে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হওয়ায় প্রথমবারের মত কোন বিশ্ব আসরের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ।
আজ শনিবার ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৪০.২ ওভারে ইংল্যান্ডের রান যখন ২৪০ সে সময় বৃষ্টিতে বন্ধ হয়ে যায়। অস্ট্রেলিয়ার রান রেটের হিসেবে বৃষ্টি আইনে ৪০.২ ওভারে ইংল্যান্ডের পার স্কোর ছিলো ২০০। অর্থাৎ ওই সময় রান ২০০ এর কম থাকলে হেরে যেত ইংলিশরা। বৃষ্টিতে আর খেলা শুরু করা সম্ভব না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি ইংল্যান্ডকে ৪০ রানে জয়ী ঘোষণা করা হয়েছে।
এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে গেল 
ইংল্যান্ড(৬ পয়েন্ট)। তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে সঙ্গী হিসেবে গ্রুপ রানার আপ হিসেবে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
 এই প্রথম কোন বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। এর আগে ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ছিলো টাইগারদের সর্বোচ্চ অর্জন।
এ গ্রুপের শেষ ম্যচে আজ অস্ট্রেলিয়ার ২৭৭ রান তাড়া করতে নেমে বেন স্টোকস ও ইয়ন মরগানের ১৫৯ রানের জুটি জয়ের পথেই চলছে স্বাগতিক ইংল্যান্ড। ৬ রানের দুই উইকেট ও ৩৫ রানে তিন উইকেট পতনের পর এই জুটি বিপর্যয় সামাল দিয়ে ম্যাচে ফেরায় দলকে। ৩২তম ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন মরগান। ৮১ বলে ৮৭ রানের সময়োপযোগী ইনিংস খেলেছেন ইংলিশ অধিনায়ক। তবে বেন স্টোকস সেঞ্চুরি পুর্ণ করেছেন। ১০২ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...