Skip to main content

শেষ চারে তিন দলই উপমহাদেশের

চার সেমিফাইনালিস্টের তিনটিই উপমহাদেশের। ক্রিকেট-দুনিয়া এমনটি প্রথম দেখে ২০১১ বিশ্বকাপে। ওয়ানডের বিশ্বকাপের সেই আসরে উপমহাদেশ থেকে শুধু বাংলাদেশই ছিল না শেষ চারে। 
ছয় বছর পর আইসিসির আরেকটি ওয়ানডে টুর্নামেন্টে ২০১১ বিশ্বকাপ সাফল্যের পুনরাবৃত্তি করল উপমহাদেশের দলগুলো। এবারের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ ও ভারতের সঙ্গী হবে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার যেকোনো একটি দল। যার অর্থ উপমহাদেশের অন্তত একটি দল ফাইনালে উঠছেই। 
ভারত ছিল অন্যতম ফেবারিট। বর্তমান চ্যাম্পিয়নদের সেমিফাইনালে ওঠাটা তাই কোনো বিস্ময় হয়ে আসেনি। ২০১৫ বিশ্বকাপ থেকেই ওয়ানডেতে অন্য রকম দল বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা বাংলাদেশ এবার সেমিফাইনালে উঠে ধরে রেখেছে উন্নতির ধারা। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠেছে পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী। প্রথম ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় হারের পর এই দুটি দলকে নিয়ে কেউই বাজি ধরার সাহস পায়নি। 
ইংল্যান্ডের মাটিতে উপমহাদেশের দলগুলোর সাফল্যের রহস্য কী? পরশু দক্ষিণ আফ্রিকাকে বিদায় করার পর প্রশ্নটার উত্তর দিতে হলো বিরাট কোহলিকে। ভারতের অধিনায়কের মতে ওয়ানডে খেলার অভিজ্ঞতাই এগিয়ে দিয়েছে এশীয়দের, ‘কারণটা সম্ভবত আমাদের বেশি বেশি সীমিত ওভারের ম্যাচ খেলা। বিরুদ্ধ কন্ডিশনে খেলে খেলে খেলোয়াড়দের অভিজ্ঞতা অনেক বেড়েছে।’
শুধু বেশি ম্যাচ খেলাই নয়, কোহলির মতে প্রতিপক্ষকে বিস্মিত করে দেওয়ার ক্ষমতাও আছে উপমহাদেশের দলগুলোর, ‘কিছু কিছু দলের বিস্ময় উপহার দেওয়ার ক্ষমতাটাও সম্ভাব্য একটি কারণ। বিশেষ পরিস্থিতিতে তাঁদের দারুণ ব্যাটিং ও বোলিং প্রতিপক্ষকে অবাক করেছে।’
কোহলি এমনটা বলতেই পারেন। তাঁর দলের বিপক্ষে শ্রীলঙ্কা যেভাবে ৩২১ রান পেরিয়ে সহজেই জিতে গেল সেটি ছিল বিস্ময়কর। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ২২৪ রানের জুটিতে ভর করে বাংলাদেশের জয়টি যেন ছিল আরও বিস্ময়-জাগানিয়া।
তবে কোহলি যেভাবে বললেন, উপমহাদেশের দলগুলো গত দুই বছরে অত বেশি ওয়ানডে কিন্তু খেলেনি। ২০১৫ বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৩১টি, ভারত ৩০টি, শ্রীলঙ্কা ৪১টি ও পাকিস্তান ৪০টি। এই সময়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা দলের তালিকায় শীর্ষ চারে নেই এই চার দলের কেউ। ৪৭ ম্যাচ খেলে যেখানে সবার ওপরে চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনালের অন্য দল ইংল্যান্ড। অবশ্য গত দুই বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা শীর্ষ পাঁচটি দলই এশিয়ার। তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো। 
সেমিতে কে কার মুখোমুখি
১ম সেমিফাইনাল
১৪ জুন, কার্ডিফ
ইংল্যান্ড
পাকিস্তান
২য় সেমিফাইনাল
১৫ জুন, এজবাস্টন
বাংলাদেশ
ভারত
১৮ জুন, ওভাল
ফাইনাল
দুটি সেমিফাইনালই শুরু বেলা ৩-৩০ মি.

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

চার-ছক্কা মেরেই তো ম্যাচ হেরেছে বাংলাদেশ

টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা? লোকে তো তা-ই বলে। কাল চার-ছক্কা থেকে বাংলাদেশ নিয়েছে ৯৮ রান। দক্ষিণ আফ্রিকা নিয়েছে ৮৮ রান। তাহলে? বাউন্ডারিতে ১০ রান বেশি নিয়েও ২০ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। কারণ? রান মানে হলো দৌড়, ক্রিকেট রানের খেলা মানে দৌড়ের খেলা। আর বাংলাদেশ এই সিঙ্গেলগুলোই বের করতে পারে না। একাধিক ডট বল সর্বনাশ ডেকে আনে। কালকের ম্যাচের গল্পটাও একই রকম। বেশি চার-ছক্কা মেরেও লাভের খাতায় যোগফল শূন্য। এই হারের কাটাছেঁড়া করতে গেলে হয়তো অনেক কারণই উঠে আসবে। তবে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে ‘ডট বল’! টানা কয়েকটি ডট বল ব্যাটসম্যানদের ধৈর্যচ্যুতি ঘটায়। ব্যাটসম্যান ঝুঁকি নিতে চান। উড়িয়ে মারতে চান, ডাউন দ্য উইকেটে আসেন, যে শট না খেললেও হতো, সেই শট খেলেন...কি, কাল সাব্বিরদের আউট হওয়ার ধরনগুলো চোখে ভাসছে তো? অথচ, দক্ষিণ আফ্রিকার রানের পাহাড় থেকেই শিক্ষা নিতে পারত বাংলাদেশ। এই মুহূর্তে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলাররা এই দলে খেলেন। চার-ছক্কা মারতেই তাঁরা ভালোবাসেন। তবু দক্ষিণ আফ্রিকার রানের বণ্টন দেখুন। ৪টি ছক্কা, ১৬ বাউন্ডারি মিলিয়ে মোট ৮৮ রান। ‘মি. এক্সট্রা’ থেকে য...

The Average Sex Time Is Not as Long as You'd Think

yes, it does seem as if everyone at the all-boys high school and the methadone clinic is complaining of little else. I know what you're thinking: If only we had the perceptions of 34 Canadian and American sex therapists on this. Well, good thing we do        "Canadian and American Sex Therapists' Perceptions of Normal and Abnormal Ejaculatory Latencies: How Long Should Intercourse Last?" coitus considered "adequate" lasted anywhere from three to seven minutes, not including the Pledge of Allegiance. For the more ambitious, seven to 13 minutes was considered a "desirable" length for intercourse. This data, from all the people who see therapists for sexual problems, corresponds closely to earlier studies, which put the average at five to seven minutes. (We can safely blame the two-minute discrepancy on the Canadians.) "Very few people have intercourse  per se  [Latin] that goes longer than 12 minutes," says sex therapist Barry W. McCarth...