Skip to main content

মাহমুদউল্লাহর উদযাপনে ছেলের প্রতি ভালোবাসা

ফোনের অপরপ্রান্তে কণ্ঠে ঘুমের রেশ। তাতে যেন একটু লজ্জা পেয়ে গেলেন মাহমুদউল্লাহ, “উঠেছি একটু আগেই। রেশটা রয়ে গেছে।” রেশ রয়ে গেছে নিউ জিল্যান্ডের বিপক্ষে তার ইনিংস ও দলের জয়েরও। তুমুল কৌতুহল তার উদযাপন নিয়েও। কি বোঝাতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ? সেঞ্চুরির পর উইকেটে চুমু এঁকে দিয়েছেন। ব্যাট উঁচিয়েছেন ড্রেসিং রুমের দিকে। কৌতুহলের জায়গাটা এরপরই। ব্যাটে অটোগ্রাফ ধরনের কিছু একটা দেখাচ্ছিলেন আঙুল দিয়ে। বাচ্চাদের মতো কিছু একটা ভঙ্গি করেও দেখাচ্ছিলেন। উদযাপনের আড়ালের গল্প কি? ড্রেসিং রুমে দারুণ প্রাণবন্ত ও হইচই প্রিয় হলেও বাইরে বেশ অন্তর্মু্খী মাহমুদউল্লাহ। ব্যক্তিগত ব্যাপারগুলো নিজের মাঝেই রাখতে চান। ২০১৫ বিশ্বকাপে সেঞ্চুরির পর তার উড়ন্ত চুম্বন নিয়েও ছিল অনেকের কৌতুহল। মাহমুদউল্লাহ সেটা নিয়ে খোলাখুলি বলেছেন কমই। এবারও শুরুতে রাখতে চাইলেন নিজের মধ্যেই। তবে সবার আগ্রহের কথা জেনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলতে রাজি হলেন গল্পটা। “এবার ইংল্যান্ডে আসার আগে ব্যাগ গোছাচ্ছিলাম। আমার ছেলে পাশে থেকে দেখছিল। হঠাৎ একটি ব্যাট নিয়ে ছেলেটা ওর নাম লিখল ব্যাটে। আমাকে বললো, ‘বাবা এই ব্যাট দিয়ে খেলো, ভালো খেলতে পারবে।’ আমি ওই ব্যাট দিয়েই খেলেছি। সেঞ্চুরির পর ছেলের কথাটিই বোঝাতে চেয়েছিলাম।” ৫ বছর বয়সী ছেলে অবশ্যই ক্রিকেটের জটিল অঙ্ক, হিসাব-নিকাশ বোঝে না। বাবার সেঞ্চুরির ওজনটাও বোঝার বয়স তার হয়নি। বাবা ভালো খেলেছেন, এতেই খুশি সে। বাবার আশীর্বাদ যে কোনো ছেলের বড় পাওয়া। এখানে ছেলের ভালোবাসার স্পর্শই ছিল বাবার অনুপ্রেরণা!

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...