Skip to main content

ইংল্যান্ড পাকিস্তান সেমিফাইনাল আজকে














শাকিল আহমেদ মিরাজ ॥ জমে উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ পর্যায়ের দ্বৈরথ। আট দলের চারটি বিদায় নিয়েছে। শিরোপা থেকে মাত্র দুই ম্যাচের দূরত্বে শীর্ষ চার দলÑ ইংল্যান্ড, পাকিস্তান, ভারত আর বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ প্রথম সেমিতে স্বাগতিক ইংলিশদের মোকাবিলা করবে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। বি গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারে উঠে আসে সরফরাজ আহমেদের দল। অন্যদিকে গ্রুপ এ থেকে টানা তিন সাফল্যে অপরাজেয় ইয়ন মরগানের ইংল্যান্ড। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকলেও শীর্ষ তিন দলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান সামান্যই, যেটি সাম্প্রতিক সময়ে ইংলিশদের পাওয়ার ক্রিকেটের সাফল্যের উদাহরণ। অন্যদিকে র‌্যাঙ্কিংয়ের আটে থাকা পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারলেও দক্ষিণ আফ্রিকা ও লঙ্কাকে উড়িয়ে দিয়ে শেষ দল হিসেবে সেমিতে উঠে আসে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলের শ্রেষ্ঠতের লড়াই। অনেকে এটিকে বিশ্বকাপের চেয়েও কঠিন বলে মনে করেন। কিন্তু প্রতিটি ম্যাচে ইংলিশরা প্রতিপক্ষকে এমনভাবে গুঁড়িয়ে দিয়েছে যে, দলগুলোর শক্তির ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠছে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের ৩০৫ রান টপকে মরগানরা জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে ১৬ বল হাতে রেখে। অপরাজিত ১৩৩ রানে দুরন্ত ইনিংস উপহার দিয়ে সেদিন ম্যাচসেরা হয়েছিলেন ব্যাটিংয়ের বড় নাম জো রুট। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হয়নি ওপেনার এ্যালেক্স হেলসের। ৬১ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন অধিনায়ক মরগান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১০ রান করে স্বাগতিকরা জেতে ৮৭ রানে। মাত্র ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন পেসার জ্যাক বল। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় ইংল্যান্ড। বার্মিংহামে ২৭৭ রানে থামে অস্ট্রেলিয়ার সংগ্রহ। এক পর্যায়ে ৩৫ রানে ৩ উইকেট হারানোর পরও ৪০.২ ওভারে ৪ উইকেটে ইংল্যান্ড ২৪০ রান করলে বৃষ্টি আসে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে মরগানদের জয় ৪০ রানে। ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে নায়ক তারকা অলরাউন্ডার বেন স্টোকস। অধিনায়ক নিজে খেলেন ৮৭ রানের চমৎকার এক ইনিংস। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং প্রতিটি বিভাগে দারুণ করছে ইংলিশরা। আছেন মরগান, জো রুট, স্টোকস, জস বাটলারের মতো ব্যাটসম্যান, জ্যাক বল, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেটের মতো পেসার এবং আদিল রশিদ ও মঈন আলির মতো স্পিনার। আত্মবিশ্বাসী অধিনায়ক মরগান বলেন, ‘টুর্নামেন্টে নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট আমরা। অনেকে বৃষ্টি নিয়ে বিরক্তি প্রকাশ করছেন। কিন্তু প্রকৃতির ওপর কারও হাত নেই। পাকিস্তান শক্তিশালী দল, তবে আমরা যে কোন পরিস্থিতি জয় করার জন্য প্রস্তুত।’
অন্যদিকে সেমিতে উঠে আসার পথে পাকিস্তানের গল্পটা সেই চিরায়ত ‘আনপ্রেডিক্টেবলে’র মতোই। বহুল আলোচিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ৩১৯ রানের বিশাল চ্যালেঞ্জ টপকাতে গিয়ে মাত্র ১৬৪ রানে অলআউট পাকিদের হার ১২৪ রানে (বৃষ্টি আইনে)। সেই তারাই আবার র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ রানের জয়ে (বৃষ্টি আইনে) দারুণভাবে ঘুরে দাঁড়ায়। প্রোটিয়াদের ২১৯ রানের জবাবে ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান করে পাকিস্তান। সর্বশেষ ‘ডু অর ডাই’ হয়ে ওঠা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা পাকিদের জন্য স্মরণীয়। মোহাম্মদ আমির, জুনায়েদ খান, হাসান আলি আর অভিষিক্ত ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ের মুখে ২৩৬ রানে অলআউট শ্রীলঙ্কা। জবাবে ১৩৭ রানে ৬, ১৬২ রানে ৭ উইকেট হারানো পাকিস্তানের হারটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখনই ব্যাট হাতে সরফরাজ-আমিরের চমক।
সরফরাজ অপরাজিত ৬১ ও টেলএন্ডার আমির অপরাজিত ২৮ রান করে দলকে ৩ উইকেটের নাটকীয় জয় এনে দেন। সবাইকে অবাক করে দিয়ে সেমিতে উঠে আসে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। শ্রীলঙ্কাকে হারানোর পর অধিনায়ক সরফরাজ বলেন, ‘এটা আসলেই স্মরণীয় জয়। সকল কৃতিত্ব বোলারদের। হ্যাঁ আমাদের ব্যাটিং নিয়ে ভাবতে হচ্ছে। ইংল্যান্ড শক্তিশালী দল। সেমিতে তাই ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে। আমি আশাবাদী।’ ভেরিয়েশন ও কার্যকারিতার বিচারে বোলিংই দলটির বড় শক্তি। ফাইনালের টিকেট পেতে আজ তাই লড়াইটা হতে পারে ইংল্যান্ডের ব্যাটিং ‘বনাম’ পাকিস্তানের বোলিংয়ের মধ্যে। এমন ম্যাচে উতরাতে গেলে ব্যাটিংয়েও সরফরাজদের ভাল করতে হবে, সেক্ষেত্রে মোহাম্মদ হাফিজ, আজহার আলি, শোয়েব মালিকের মতো সিনিয়রদেরই দায়িত্বটা নিতে হবে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...