Skip to main content

মাশরাফি, তামিমের পর মোস্তাফিজ

ভারতের বিপক্ষে ম্যাচ মানেই একটা সময় তাকিয়ে থাকা হতো মাশরাফি বিন মুর্তজার দিকে। ২০০৭ বিশ্বকাপের পর সেই দৃষ্টি পড়ে তামিম ইকবালের ওপর। আর এখন ভারত ম্যাচ মানেই মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজ ‘ব্যাটন’টা হাতে পান অভিষেক ওয়ানডেতে। ২০১৫ সালের এই জুনেই ভারতের বিপক্ষে মাঠে নেমে প্রথম ম্যাচে ৫ উইকেট, পরের ম্যাচে পান ৬টি। দুই ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ মোস্তাফিজ তৃতীয় ওয়ানডেতে নেন আরও ২ উইকেট। ভারতকে ২-১ ব্যবধানে হারানো ওই সিরিজে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও উঠেছিল মোস্তাফিজের হাতে।
এরপর গত দুই বছরে ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়নি বাংলাদেশ দল। মোস্তাফিজ বনাম ভারত লড়াইও তাই মঞ্চস্থ হয়নি। ভারত কাটা পড়েনি ‘কাটারে’। সেই লড়াই আবারও দেখার সুযোগ মিলবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। ভারত ম্যাচের আগে সব আলো তাই মোস্তাফিজের ওপর। এমন নয় যে, টুর্নামেন্টে খুব সাফল্য পাচ্ছেন তিনি। তিন ম্যাচে উইকেট মাত্র একটি! তবু ম্যাচটি ভারতের বিপক্ষে বলেই আলোচনায় মোস্তাফিজ আর তাঁর তূণের যত তির।
আইপিএলে খেলার সুবাদে অনেক ভারতীয়র মনে হয়তো আলাদা একটু জায়গা আছে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের জন্য। তবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল সম্পর্কের সেই আবহে নির্ঘাত লু হাওয়া ছড়িয়ে দেবে। দুই বছর আগের তিক্ত স্মৃতি মনে করে ভারতীয়দের ‘হোমওয়ার্কে’ মোস্তাফিজ-বিষয়ক অধ্যায়টাই বেশি করে পড়ানোর কথা এখন। হতে পারে কোহলি-রোহিতদের হয়তো একটা করে কাগজ ধরিয়ে দিয়েছেন কোচ অনিল কুম্বলে। যাতে লেখা, ‘যেভাবে খেলতে হবে মোস্তাফিজের কাটার।’
কিন্তু ১৫ জুনের কাঙ্ক্ষিত সেমিফাইনালের আগে মোস্তাফিজ কী বলছেন? ভারতের বিপক্ষে আবারও বল হাতে নেওয়ার মুহূর্তটা কি আসলেই তাঁর জন্য বাড়তি শিহরণ নিয়ে অপেক্ষা করছে? এ ম্যাচ কি সত্যিকার অর্থেই বিশেষ কিছু?
আড্ডার চনমনে মোস্তাফিজ আনুষ্ঠানিক প্রশ্নের সামনে বরাবরই আড়ষ্ট। বল ‘ডেলিভারি’ করা যতটা সহজ, ঠিক ততটাই যেন কঠিন শব্দের ‘ডেলিভারি’! কাল বার্মিংহামের টিম হোটেলের সামনেও ভারত প্রসঙ্গে সেই মোস্তাফিজকেই খুঁজে পাওয়া গেল। কোনো রোমাঞ্চ-শিহরণের অস্তিত্ব তাঁর কথায় নেই, ‘সব সময় যেটা ভাবি, সেটাই করার চেষ্টা করি। বেশি কিছু না। বোলিংয়ে যেটা আমার বিশেষত্ব সেটা দেওয়ার চেষ্টা করব।’
তার মানে তো কাটার! কিন্তু একটু পর মোস্তাফিজই আবার বললেন, ‘আমার কাটার বলটা দেশের উইকেটে বেশি ভালো হয়। এখানে অত বেশি হচ্ছে না। তা-ও আমি চেষ্টা করছি ভালো করার।’ চেষ্টাটা আছে সবার মধ্যেই। সেটা বলতে গিয়ে মোস্তাফিজ নিজেকে ছাড়িয়ে হয়ে গেলেন দলের প্রতিনিধি, ‘একটা বিশ্বাস আমাদের সব সময় আছে। যদি সবার সময় ভালো যায় আশা করি ভালো কিছু করব।’
বাংলাদেশের বাইরে সম্ভবত ইংল্যান্ডেই সবচেয়ে বেশি বাংলাদেশি দর্শক-সমর্থক। যে শহরেই যাচ্ছেন, মোস্তাফিজরা সেটা বেশ ভালোই উপলব্ধি করছেন। প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত হচ্ছে দল। মোস্তাফিজের কণ্ঠেও সেই আর্দ্রতা, ‘যাঁরা আসেন সবাই তো দেশের খেলা হচ্ছে বলেই আসেন। আমাদের ভালোবাসেন। আমরাও চেষ্টা করি তাঁদের সম্মান রাখার জন্য।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ওই এক জয়ই মাথা উঁচু করে দিয়েছে ইংল্যান্ডে থাকা বাংলাদেশিদের। সেমিফাইনাল দিচ্ছে আরও বড় কিছুর ডাক। মোস্তাফিজের কথায় মনে হলো, দলের সবাই সবার ফর্মটা ধরে রাখতে পারলে ভারতও বড় বাধা হবে না, ‘আমরা সেমিফাইনালে উঠতে পেরেছি, কারণ যার যার জায়গা থেকে সবাই কমবেশি ভালো করেছে। এখন ভারতের সঙ্গে সেমিফাইনাল। সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে।’
শেষ কথাতেই পরিষ্কার—মাশরাফি, তামিমের পর এখন ভারত ম্যাচে বিশেষ করে চোখ থাকবে মোস্তাফিজের ওপর

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...