Skip to main content

মাথা খুলতে খুলতে বিরতি চলে আসে

পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রোববার সফরের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিবের দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

শনিবার অনুশীলনের আগে অধিনায়ক জানান, প্রতিবার টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের সম্পূর্ণ নতুন করে প্রস্তুত করতে হয় তাদের।   
“হঠাৎ করে যখন খেলবেন, তখন প্রথম ম্যাচে এমনিতেই প্রথম মনে হবে। তারপর আস্তে আস্তে মাথা খোলা শুরু হয়। খুলতে খুলতে আবার ছয় মাসের বিরতি চলে আসে। এটা কঠিন।”
“কোনো দেশই তো একটা-দুইটার বেশি টি-টোয়েন্টি খেলে না। হাতেগোনা কয়েকটা দল আছে, যারা হয়তো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে। অবশ্যই যত বেশি খেলা হবে, তত বেশি ভালো হবে। কিন্তু এগুলো তো আর অজুহাতের মধ্যে পড়ে না। যখনই খেলব, চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। ম্যাচটা জিততে পারি।”
২০ রানে হারা প্রথম ম্যাচে ৪৫টি ডট বল খেলেছে বাংলাদেশ। অধিনায়ক জানান, পরের ম্যাচে ডট বলের সংখ্যা কমানোর দিকে বাড়তি মনোযোগ থাকবে তাদের।
“এগুলো নিয়ে আলোচনা হয়। সাধারণত যেটা হয় যে, টি-টোয়েন্টিতে ডট বল ৩০ থেকে ৪০-এর ভেতরে থাকে। তাই ৩০ থেকে ৩৫ এর ভেতরে যদি ডট বলের সংখ্যা রাখা যায় তাহলে আমার কাছে খুবই ভালো মনে হয়।”
“তাই চেষ্টা থাকবে যত কম ডট বল খেলা যায়। বিশেষ করে মিডল ওভারগুলোতে, এমনকি প্রথম ৬ ওভারেও। বাউন্ডারির সাথে সাথে যদি প্রান্ত বদল করে খেলা যায় তাহলে ব্যাটসম্যানের ওপর থেকে চাপটাও কমে যায়। একই সময়ে রানটাও বাড়তে থাকে।”
টি-টোয়েন্টিতে সব বল মারতে হবে- সতীর্থদের এমন দর্শন থেকে বের হয়ে আসার কথা বলেছেন সাকিব। দিয়েছেন পরিস্থিতি অনুযায়ী খেলার তাগিদ।
“(প্রথম টি-টোয়েন্টিতে মাঝের ওভারগুলোয়) যদি আরেকটু দায়িত্ব নিয়ে খেলতাম, তাহলে আরও বেশি ম্যাচের কাছে যেতাম বা জেতাও সম্ভব ছিল। ওই পরিস্থিতিতে আমাদের দরকার ছিল, চার-পাঁচ ওভার উইকেট না হারিয়ে রান করার।”
“রান করতে গেলে তো ঝুঁকি নিতেই হয়। তাই ওখানে আসলে সমস্যাটা তৈরি হয় বলে আমার মনে হয়। কিন্তু এই দুইটার একটা ভারসাম্য আনা জরুরি। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট, আপনার ঝুঁকিও নিতে হবে, রানও করতে হবে, আবার উইকেটও থাকতে হবে। সব কিছুর একটা ভারসাম্য যদি থাকে, আমার কাছে মনে হয় ভালো রান করা সম্ভব।”
অধিনায়কের চাওয়া অনুযায়ী খেলায় ভারসাম্য আনতে পারলে শেষটা জয় দিয়ে রাঙানো সম্ভব। হতাশার সফরে সেটা হতে পারে বড় প্রাপ্তি।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...