Skip to main content

হাথুরুসিংহের বেতনে ঈর্ষা জাগতেই পারে

মাশরাফি-সাকিবরা কত বেতন পাবেন, সেটি কদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে। যদি ভুলে গিয়েও থাকেন, তাহলে মনে করিয়ে দেওয়া যাক—মাসে ৪ লাখ টাকা করে বেতন পান বাংলাদেশের শীর্ষ চার ক্রিকেটার (মাশরাফি, সাকিব, তামিম ও মুশফিক)। কিন্তু তাঁদের কোচের বেতন কি জানা আছে কারও? ক্রিকেট মান্থলির নতুন সংখ্যায় এবার সেটিই জানিয়ে দেওয়া হলো। অঙ্কটা বিস্ময় জাগাতে বাধ্য। কারণ, বেতনের দিক থেকে ক্রিকেট দুনিয়ায় এখন চতুর্থ স্থানে আছেন চন্ডিকা হাথুরুসিংহে।
ক্রিকেট মান্থলি এবার সামনে নিয়ে এসেছে খেলাটার আর্থিক বিষয়াদি। সাময়িকীটিতে প্রতিটি ক্রিকেট বোর্ডের ম্যাচ ফি, আর্থিক অবস্থা, কোচ ও খেলোয়াড়দের বেতন নিয়ে তুলনামূলক একটি চিত্র তুলে ধরা হয়েছে। সে চিত্রে আবার খেলার জগতের অন্য তারকাদের টেনে এনে বোঝানো হয়েছে এঁদের তুলনায় ক্রিকেট খেলা ও এর খেলোয়াড়েরা কতটা পিছিয়ে। সেখানেই জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে শুধু বেতন হিসেবেই বার্ষিক ৩ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি মূল্যমানে ২ কোটি ৭২ লাখ টাকা) পাচ্ছেন হাথুরুসিংহে। বেতন ও ম্যাচ ফি হিসাব করলে বাংলাদেশ দলের সর্বোচ্চ আয় সাকিব আল হাসানের। সেটিও ১ লাখ ৪০ হাজার ডলার। কিন্তু একজন খেলোয়াড়ের সঙ্গে কোচের বেতনের তুলনা টানা অর্থহীন।
বিশ্বের ক্রিকেট কোচদের মধ্যে অবধারিতভাবে সবচেয়ে এগিয়ে আছেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। বার্ষিক ১১ লাখ ৭০ হাজার ডলার বেতন পান এই কোচ। দুইয়ে থাকা ড্যারেন লেম্যান পান এর অর্ধেকেরও কম। অস্ট্রেলিয়ার দায়িত্বে থাকা লেম্যানের প্রাপ্তি ৫ লাখ ৫০ হাজার ডলার। ইংলিশ কোচ ট্রেভর বেইলিস পান ৫ লাখ ২০ হাজার ডলার। এঁদের পরেই আছেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ হাথুরুসিংহে।
ওটিস গিবসন দায়িত্বে আসার আগে দক্ষিণ আফ্রিকার কোচের ভূমিকায় ছিলেন রাসেল ডমিঙ্গো। ওয়ানডে ও টেস্টে শীর্ষ দুইয়ে থাকা দলের কোচের বেতন ছিল বাংলাদেশ কোচের প্রায় চার ভাগের একভাগ! মাত্র ৯০ হাজার ডলার বেতন ছিল প্রোটিয়া কোচের! মাসিক চুক্তিতে শ্রীলঙ্কা দলের সঙ্গে যুক্ত নিক পোথাস। তাঁর বেতনও মাত্র ১ লাখ ৪০ হাজার ডলার। পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো মিকি আর্থারের বেতন এখন ২ লাখ ২০ হাজার ডলার। নিউজিল্যান্ডের মাইক হেসন এগিয়ে আছেন তাঁর চেয়ে (২ লাখ ৫০ হাজার ডলার)।
কোচের বেতনের দিক থেকে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতি দেখালেও ক্রিকেটারদের বেতনের ক্ষেত্রে জিম্বাবুয়ের চেয়েও পিছিয়ে বিসিবি! শীর্ষস্থানীয় ক্রিকেটারদের চুক্তি কিংবা সবচেয়ে নিম্নশ্রেণির চুক্তির অঙ্কে বাংলাদেশ জিম্বাবুয়ে পাকিস্তান ও আয়ারল্যান্ডের চেয়েও পিছিয়ে। এমনকি বাংলাদেশের শীর্ষস্থানীয় চার ক্রিকেটারের বেতন (৬০ হাজার ডলার) অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন ধাপের চেয়েও কম। নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সবচেয়ে নিচু স্তর (৫৭ হাজার ডলার) একটুর জন্য ডিঙিয়ে যেতে পারেনি বাংলাদেশকে। এমনকি ম্যাচ ফির ক্ষেত্রেও টেস্টে বাংলাদেশ শুধু এগিয়ে আছে জিম্বাবুয়ের চেয়ে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...