Skip to main content

নাটকীয় ম্যাচে চীনকে হারাল বাংলাদেশ

অবশেষে এল কাঙ্ক্ষিত এক জয়। ঘরের মাঠে এশিয়া কাপ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে পেনাল্টি শুটআউটে চীনের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। অথচ ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগেও ৩-১ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দল হার দেখছিল তখন। এক মিনিটের মধ্যে দুই গোল করে স্কোরলাইন ৩-৩! আর পেনাল্টি শুটআউটে তো জিতেই গেল স্বাগতিক দল।
শুটআউটে তুমুল উত্তেজনা। চীনের প্রথম শটেই গোল। বাংলাদেশের শিতুলও তা-ই। দ্বিতীয় শটেও চীনের গোল, বাংলাদেশেও। চীনের তৃতীয় শট আটকে দিলেন বাংলাদেশ দলের গোলরক্ষক অসীম। রিভিউ নিয়েও ব্যর্থ হলো চীন। বাংলাদেশের তৃতীয় শটটি বাইরে মেরে দেন সবুজ। আবারও দুই দলের সফল দুই শট, ৩-৩। চীনের পঞ্চম শটটি যায় বাইরে। জিমি এলেন শেষ শট নিতে। নিখুঁত লক্ষ্যভেদের পর স্টিক ও জার্সি খুলে ভোঁ দৌড় অধিনায়কের, তাঁর পেছনে গোটা দল।
এই জয়ে এশিয়া কাপে ষষ্ঠ স্থান নিশ্চিত হলো বাংলাদেশের। এতে আগামী এশিয়া কাপে সরাসরি খেলাও হলো নিশ্চিত সেই সঙ্গে। আগামী পরশু গ্রুপ সঙ্গী জাপানকে হারাতে পারলে পঞ্চম!
ম্যাচটা শুরুই হয়েছিল তুমুল বৃষ্টির মধ্যে। সঙ্গে চলল চীনের পেনাল্টি কর্নার-বৃষ্টি। তবে প্রথম মিনিটে মিমোর দারুণ হিট লাগে পোস্টের গোড়ায়। বাংলাদেশ আরও কয়েকবার হানা দিয়েছে চীনের বক্সে। কিন্তু গোল আসেনি প্রথম কোয়ার্টারে। দ্বিতীয় কোয়ার্টারে চীনের আক্রমণ সামলাতে হিমশিম খেয়েছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের দুটি পেনাল্টি কর্নারের পর এই ১৫ মিনিটে প্রভাব দেখাল চীন। টানা চারটি পেনাল্টি কর্নার আদায় করে গোলও তুলে নেয় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা চীন।
পেনাল্টি কর্নারে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন চীনের দু তালাক। তিনটি গোলই তাঁর। পেনাল্টি কর্নারে দুর হিটগুলো আটকাতে পারেননি বাংলাদেশ গোলরক্ষক অসীম গোপ। ২-০ হওয়ার পর পেনাল্টি স্ট্রোক পায় বাংলাদেশ। চীন রিভিউ চেয়ে সেবারও ব্যর্থ হয়েছে। স্ট্রোক থেকে আশরাফুল ২-১ করে আশা জাগিয়ে তোলেন। কিন্তু পরক্ষণেই তৃতীয় গোল দুর।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ অনেক চেষ্টা করেও গোল পায়নি। তবে শেষ কোয়ার্টারে বাংলাদেশের প্রাধান্য ছিল সুস্পষ্ট। আগের চার ম্যাচে পেনাল্টি কর্নার আদায় করা গিয়েছিল মাত্র একটি। কাল ৫০ থেকে ৫৪—এই চার মিনিটে টানা চারটি পেনাল্টি কর্নার! তা থেকে দুটি গোল। দ্রুতগতির আক্রমণ থেকে মিলনের প্লেসিংয়ে ৩-২। পরপরই পেনাল্টি কর্নারে খোরশেদের হিটে ৩-৩। হারতে হারতে ড্র! রোমাঞ্চকর এই শুটআউটেই টুর্নামেন্টে এল জয়ও!

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...