Skip to main content

কীভাবে হারিয়ে গেলেন ইরফান?

ভবিষ্যৎ ওয়াসিম আকরাম? অভিষেকের এক বছরেই যা করছিলেন ইরফান পাঠান, তাঁকে তা-ই মনে করা হতো। তাঁর পারফরম্যান্স এমন উচ্চতা ছুঁয়েছিলে, কদিন পরে মনে হয়েছিল, ইরফানকে অন্য কারও নামে পরিচিত হতে হবে না। পরবর্তী কয়েক বছরে সে পথেই এগোচ্ছিলেন ইরফান। কিন্তু পথ হারিয়ে সেই ইরফানই এখন হারিয়ে বসা এক নাম। ভারতীয় স্কোয়াডের ধারেকাছেও থাকেন না তিনি। এ জন্য ইরফান নিজেকে যেমন দায়ী করেন, তেমনি দায় চাপান ভারতীয় ক্রিকেট বোর্ডের কাঁধেও।

এখন স্থানীয় ক্রিকেটে ব্যস্ত। একসময় ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেওয়া ইরফান রঞ্জি ট্রফিতে বরোদার নেতৃত্বে আছেন। এখনো স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এ মৌসুমে আমি আগেই শুরু করেছি এবং স্বপ্ন পূরণ করতে যা করা দরকার তার সবকিছুই করছি। এ মৌসুম খুব, খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি, হয়তো এটাই শেষ সুযোগ।’
শেষের ঘণ্টা শোনা ইরফানের শুরুটা হয়েছিল অবিশ্বাস্য। বাঁহাতি সুইং বোলিংয়ের ভবিষ্যৎ হিসেবে তাঁকেই দেখা হচ্ছিল। টেস্টের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করার অনন্য এক অর্জনও দেখা গেছে তাঁর সুবাদে। কিন্তু একজন অলরাউন্ডারের জন্য ভারতের দুই দশক পুরোনো তৃষ্ণা ও চোট সব নষ্ট করে দিয়েছে। তবে চোটে পড়ার পেছনে বোর্ডেরও দায় দেখেন ইরফান। কীভাবে চোটে পড়েছিলেন, সে স্মৃতি এখনো তাজা ৩৩ বছর বয়সী পেসারের মনে, ‘চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলছিলাম, সেমিফাইনাল। আমরা ম্যাচটা হেরেছিলাম। সেদিনই আমরা ভারতে ফিরে এসেছিলাম। দুদিন পরেই ইংল্যান্ডের বিপক্ষে তিন দিনের ম্যাচে নামতে হয়েছিল। সে ম্যাচের তৃতীয় দিনে আবার বরোদা ফিরি। পরদিনই আবার রঞ্জি ট্রফির ম্যাচে নেমেছি। সেঞ্চুরি করেছিলাম, এক ইনিংসে ২০ ওভারের বেশি বল করেছিলাম। এর মানে টানা নয় দিন খেলার মাঝে ছিলাম আমি। হাঁটুতে ব্যথা শুরু হলো এবং একটা চিড়ও ধরা পড়ল।’
নিজের চোটে পড়ার জন্য অতিরিক্ত কাজের চাপ নেওয়াকে দায়ী করেন ইরফান, ‘দশ দিনের মধ্যে আমি একটা আন্তর্জাতিক ফ্লাইটে উড়েছি। একটা টি-টোয়েন্টি খেলেছি, ভারতে এসেছি, জেট লেগ থাকা অবস্থায় তিন দিনের ম্যাচ খেলেছি, ইংল্যান্ডের বিপক্ষে ৪৫ করেছি, ২০-২৫ ওভারের বেশি বল করেছি (১৯ ওভার)। আবার বিমানে উঠেছি, রঞ্জি ট্রফির একটা ম্যাচ পুরা খেলেছি এবং শেষ দিনে চোট পেয়েছি। কে এভাবে খেলে? কেউ টানা সাত দিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলে না। আমি এতটাই নিবেদিত ছিলাম এবং শেষ পর্যন্ত চোটে পড়লাম।’
তবে দুঃসময়ে সাহায্য চেয়ে পাননি ইরফান। এ নিয়ে এখনো দুঃখ আছে তাঁর মাঝে, ‘আমি এ নিয়ে এত দিন কথা বলিনি। কিন্তু চোটে পড়ার আগে এটাই হয়েছে। আমাকে “পাওয়ার হাউস” বলত সবাই। কারণ, আমি সারা দিন খেলতে পারতাম, শক্তি কোনো ব্যাপারই ছিল না আমার জন্য। কিন্তু আমার জন্যও মাঝে মাঝে বিষয়টা চাপ হয়ে যেত। মাঝে মাঝে আমি অতিরিক্ত চাপ নিয়ে নিতাম, সেটাই হয়েছিল সেবার। আমার সাহায্য দরকার ছিল। আমি সাহায্য চেয়েছিলাম, কিন্তু পাইনি।’
তবে এ অভিজ্ঞতা যে তাঁকে আরও পরিণত করেছে সেটা মানেন ইরফান। কিন্তু খেলোয়াড়দের দুঃসময়ে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ইরফান, ‘এই অভিজ্ঞতা থেকে আমি শিক্ষা নিয়েছি। এবং এটাই আমাকে “বর্তমানের আমি” বানিয়েছে। তাই কোনো অনুশোচনা নেই। কিন্তু ফিরে তাকালে যখন কেউ বলে, খুব বেশি প্রথম শ্রেণি খেলিনি, তখন অনেকভাবেই উত্তর দেওয়া যায়। এটা বলে দেওয়া অনেক সহজ, সে কম প্রথম শ্রেণির ক্রিকেট খেলছে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...