Skip to main content

অভিষেকে সেঞ্চুরি ‘ইনজামাম–ভাতিজা’ ইমামের

ইনজামাম-উল-হক পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন, দেশকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ভাতিজা ইমামুল হকের চেয়ে ইনজামাম পিছিয়ে পড়লেন একটি জায়গায়। ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ইমামুল। ইনজামামের যেটি পেতে খেলতে হয়েছিল ছয়টি ওয়ানডে। কাল আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ইমাম সেঞ্চুরি করেছেন। ১২৫ বল খেলে ১০০ রানের ইনিংসটি দিয়ে ইনজামামকে খুব করেই মনে করালেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
অভিষেকে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় ইমামের অবস্থান ১৩তম। দ্বিতীয় পাকিস্তানি হিসেবে তিনি এই কীর্তি গড়লেন। এর আগে ১৯৯৫ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই গুজরানওয়ালায় ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন সেলিম ইলাহি। ২১ বছর বয়সী ইমাম অবশ্য এই কীর্তি থেকে বঞ্চিত হলেও হতে পারতেন। সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতে (৮৯) লাহিরু গামাগের বলে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলাকে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু টেলিভিশন আম্পায়ার রিচার্ড কেটেলবোরো রিপ্লে দেখে সেই ক্যাচ বাতিল করে দেন। ডিকভেলা বলটি ধরার আগে সেটি মাটি স্পর্শ করেছিল। অভিষেকে সেঞ্চুরির কীর্তিটা যেন ইমামের কপালে লেখাই ছিল। নতুন জীবন পেয়ে আর ১১টি রান তুলে নিতে কোনো বেগ পেতে হয়নি তাঁর।
৮৯ রানে ফিরতে হলে সারা জীবন সেই আফসোস বয়ে বেড়াতে হতো ইমামকে, ‘আমি ভেবেছিলাম আউট হয়ে গেছি। আমি ফিরেই যাচ্ছিলাম। কিন্তু ননস্ট্রাইকিংয়ে দাঁড়ানো মোহাম্মদ হাফিজ আমাকে অপেক্ষা করতে বলেন। টিভি রিপ্লেতে দেখা গেল, বল মাটি স্পর্শ করেছে। আমি গর্বিত, অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করি ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করতে পেরে।’
ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা ক্রিকেটাররা
নাম
প্রতিপক্ষ
সাল
ডেনিস অ্যামিস (ইংল্যান্ড)
অস্ট্রেলিয়া
১৯৭২
ডেসমন্ড হেইনস (ওয়েস্ট ইন্ডিজ)
অস্ট্রেলিয়া
১৯৭৮
অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে)
শ্রীলঙ্কা
১৯৯২
সেলিম ইলাহী (পাকিস্তান)
শ্রীলঙ্কা
১৯৯৫
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)
ওয়েস্ট ইন্ডিজ
২০০৯
কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)
জিম্বাবুয়ে
২০১০
রব নিকোল (নিউজিল্যান্ড)
জিম্বাবুয়ে
২০১১
ফিল হিউজেস (অস্ট্রেলিয়া)
শ্রীলঙ্কা
২০১৩
মাইকেল লাম্ব (ইংল্যান্ড)
ওয়েস্ট ইন্ডিজ
২০১৪
মার্ক চ্যাপম্যান (হংকং)
আরব আমিরাত
২০১৫
লোকেশ রাহুল (ভারত)
জিম্বাবুয়ে
২০১৬
টেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা)
আয়ারল্যান্ড
২০১৬
ইমাম উল হক (পাকিস্তান)
শ্রীলঙ্কা
২০১৭

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...