Skip to main content

বাংলাদেশ ক্রিকেটের বিপৎসংকেত দেখছেন মাশরাফি

কদিন আগেও যে বাংলাদেশকে বলা হচ্ছিল, ‘বদলে যাওয়া দল’। টানা ব্যর্থতায় সেই দলকে নিয়েই প্রশ্ন উঠছে, এ কোন বাংলাদেশ? কী টেস্ট, কী ওয়ানডে—দুই সংস্করণের প্রতিটি ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি মাশরাফি-মুশফিকরা। এই ব্যর্থতা শুধু একটা সফরেই সীমাবদ্ধ থাকছে না, মাশরাফি বিন মুর্তজা এটাকে বাংলাদেশ ক্রিকেটের বড় বিপৎসংকেত হিসেবেও দেখছেন। 
টেস্টে বাজে খেলার পর অনেকের প্রত্যাশা ছিল, ওয়ানডেতে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। এই সংস্করণে যে তারা তুলনামূলক বেশি সফল। তা ছাড়া দলে যোগ হয়েছিলেন অধিনায়ক মাশরাফি আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো তারকা খেলোয়াড়। কিন্তু কিছুতেই কিছু হয়নি। প্রথম ওয়ানডেতে ১০ উইকেট, দ্বিতীয় ম্যাচে ১০৪ ও সিরিজের শেষ ম্যাচে ২০০ রানে হেরে ওয়ানডেতেও ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।
দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে মাশরাফি বললেন, ‘ওদের সঙ্গে তুলনা করলে সব জায়গায় আমরা পিছিয়ে ছিলাম। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি। খুব বাজেভাবে ম্যাচগুলো হেরেছি। এটা আমাদের খুবই শিক্ষণীয় হলো। যদিও চ্যাম্পিয়নস ট্রফি থেকে এটা হয়ে আসছে (বাজেভাবে হার)। এ বিষয়গুলো ঠিক না করলে সামনের সিরিজ-টুর্নামেন্টে ভালো করা কঠিন হয়ে যাবে। আমার কাছে মনে হয়, এই যে সময়টা গেল, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই বিপৎসংকেত। এ থেকে খেলোয়াড়দের শিক্ষা নিতে হবে।’
টেস্ট-ওয়ানডেতেই অসহায় আত্মসমর্পণ, ক্রিকেটের যে সংস্করণটি এখনো গোলকধাঁধা বাংলাদেশের কাছে, টি-টোয়েন্টিতে দুর্দান্ত কিছু করতে পারবে তারা? আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাশরাফি এই সিরিজে না খেললেও তাঁর আশা নতুন অধিনায়ক সাকিবের অধীনে বাংলাদেশ ভালো কিছুই করবে। ওয়ানডে অধিনায়ক অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন শ্রীলঙ্কার কাছ থেকে, ‘যত দূর জানি, শ্রীলঙ্কা কদিন আগে (গত জানুয়ারিতে) দক্ষিণ আফ্রিকায় এসে টেস্ট-ওয়ানডে হারের পরও টি-টোয়েন্টি জিততে পেরেছিল (সিরিজ)। আমার কাছে মনে হয় টি-টোয়েন্টিতে ওদের হারানো সম্ভব। ওরা কিছু খেলোয়াড়কে বিশ্রামও দিতে পারে। টি-টোয়েন্টিতে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে খেলেছিলাম (গত মার্চে), সেভাবে যদি খেলতে পারে, সবাই তাহলে সম্ভব।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...