২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের দুঃখ এখনো ভুলতে পারেননি শচীন টেন্ডুলকার। মাশরাফি-সাকিব-তামিমদের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই সেবার বিদায় নেয় টিম ইন্ডিয়া। সেটিকেই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে অন্ধকার অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন শচীন। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় রাহুল দ্রাবিড়ের দল। মঙ্গলবার ভারতে একটি প্রোগ্রামে শচীন সেই সময়কার স্মৃতি উল্লেখ করে বলেন, 'আমি মনে করি, ২০০৬-০৭ ছিল আমাদের (ক্রিকেট ইতিহাসের) সবচেয়ে বাজে সময়। আমরা ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে উঠতে পারিনি। কিন্তু আমরা সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। '২০০৭ বিশ্বকাপের দুঃখগাথা ভুলে নতুন করে দল গঠন করে ভারতীয় ক্রিকেট দল। চার বছর পর শচীন দেখা পান বিশ্বকাপ ট্রফির। বিশ্বকাপের অসাধারণ ট্রফিতে তুলে ধরতে আমাকে ২১ বছর অপেক্ষা করতে হয়েছে।'২০১১ সালে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে শিরোপা জয় করে ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জেতার পর শচীনকে কাঁধে তুলে নিয়ে গোটা মাঠ চক্কর দেন হরভজন-যুবরাজরা।
বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

Comments
Post a Comment