Skip to main content

মিশেলের ‘মৃত্যুর ভয়ে’ সিগারেট ছেড়েছিলেন ওবামা

মিশেলের ‘মৃত্যুর ভয়ে’ ধূমপান ছেড়ে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার জন বেইনার এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।
রিপাবলিকান পার্টিতে তাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের কংগ্রেস, হোয়াইট হাউস, প্রচার, লবিস্ট সংক্রান্ত রাজনীতি বিষয়ক ওয়েবভিত্তিক ‘পলিটিকো’ পত্রিকাকে তিনি এ সাক্ষাৎকার দেন। সেখানে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ওবামার ধূমপানের অভ্যাস ও স্ত্রী মিশেলের সঙ্গে তাঁর সম্পর্কের নানা বিষয়ে কথা বলেন বেইনার।
বেইনার ২০১১ সালে ওবামার সঙ্গে তাঁর এক বৈঠকের প্রসঙ্গ টানেন। তাঁদের দুজনের মধ্যে বদভ্যাসগত যে পার্থক্য ছিল, তা তিনি রসিয়ে রসিয়ে বর্ণনা করেন।
বেইনার বলেন, ‘আমি একটি সিগারেট ফুঁকছিলাম, তাঁরা আমাকে এক গ্লাস মেরলট (এক ধরনের ওয়াইন) দিলেন। আমরা সেখানে কিছুটা সময় বসে ছিলাম। তখন প্রেসিডেন্ট বরফ দেওয়া চা পান করছিলেন আর নিকোরেট চিবোচ্ছিলেন।’
‘আমাদের দুজনের সম্পর্কে আর কি জানার আছে?’
সিগারেটের আকাঙ্ক্ষা কমাতে নিকোরেট গাম ব্যবহার করা হয়। কেউ সিগারেট ছাড়ার পর এটি দুই সপ্তাহের মধ্যে সেই আকাঙ্ক্ষা শেষ করে দেয়।
মার্কিন ফার্স্ট লেডি হিসেবে প্রথম মেয়াদে মিশেল ওবামা ২০১১ সালের ফেব্রুয়ারিতে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য চ্যাম্পিয়ন হয়েছিলেন। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন তাঁর স্বামী এক বছরের বেশি সময় ধরে ধূমপান থেকে দূরে আছেন।
সে সময় দুজনের মধ্যে নানা অমিল থাকলে বেইনার বলেন, তিনি কখনো ওবামাকে চুরি করে হলেও সিগারেট ধরতে দেখেননি। আর এর জন্য তিনি সব কৃতিত্ব ওবামা পত্নী মিশেলকে দেন।
কখনো ওবামাকে সিগারেটের প্রলোভনে বশীভূত হতে দেখেছেন কিনা জানতে চাইলে বলেন, ‘ওহ না। না না না। তিনি তাঁর স্ত্রীর মৃত্যু হতে পারে বলে ভয় পেতেন। মৃত্যুকে ভয় পেতেন।’
২০১৪ সালে সংগীতশিল্পী বিলি জোয়েল দাবি করেন, হোয়াইট হাউসে ওবামা তাঁকে সিগারেট খাওয়া প্রস্তাব দিয়েছিলেন। তখন প্রেসিডেন্ট কার্যালয় এই দাবিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছিল।
২০১৩ সালে ওবামা জাতিসংঘের সাধারণ পরিষদে প্রকাশ্যে নিজের ধূমপানের বদভ্যাস নিয়ে কথা বলেছিলেন। বলেছিলেন, ‘গত ছয় বছরে ধুমপান করিনি...কারণ আমি আমার স্ত্রীকে ভয় পাই।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...