Skip to main content

নতুন করে দুঃসংবাদ পেল বাংলাদেশ, দেশে ফিরছেন তামিমও!

বিকেলেই জানা গিয়েছিল, তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে অনিশ্চিত তামিম ইকবাল। এর রেশ না কাটতেই নতুন করে দুঃসংবাদ পেল বাংলাদেশ। দেশে ফিরতে হচ্ছে বাঁ-হাতি এই ওপেনারকে।
জানা গেছে, বিমানের টিকেট মিললে শনিবারই বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার। একান্ত টিকেট না পাওয়া গেলে রোববার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ছাড়বেন দেশসেরা এই ওপেনার।
তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে উরুতে চোট পান তামিম। চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে মাঠে নামা হয়নি তামিম ইকবালের। মাঠে নেমেছিলেন সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। কিন্তু বিধি বাম! দ্বিতীয় ওয়ানডে খেলার পর পুরনো ব্যথা আবার বেড়ে যায়। ব্যথা বাড়ায় শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেতে পারেননি তামিম।
দুপুরে স্থানীয় হাসপাতালে তামিমের আল্ট্রাসনোগ্রাম কারানো হয়। রিপোর্টে দেখা গেল, চোটটা আরও বেড়েছে! এজন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে তামিমকে ছিটকে যেতে হল। জানা গেছে, আগামী ২৪-২৫ দিন তামিমকে বিশ্রামে থাকতে হবে। আর তাতে দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি ম্যাচের। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম তিনটি ম্যাচও খেলতে পারবেন না বাঁ-হাতি এই ওপেনার।
তামিমের আগে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যান মুস্তাফিজ। প্রথম ওয়ানডের আগে অনুশীলনে গোড়ালি মচকে যাওয়ায় ছিটকে গেছেন বাঁ-হাতি এই পেসার। আগামী ২২ অক্টোবর ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
এরপর স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। ২৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকতে হবে সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহদের। তার আগেই দেশে ফিরেবেন মাশরাফি-মুস্তাফিজ-তামিম।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...