Skip to main content

মোস্তাফিজ ফিরছেন, ফিজ ফিরবেন?

সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেই ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে টেপ প্যাঁচাতে বসলেন মোস্তাফিজুর রহমান। মিনিট দশেক সময় নিয়ে খুব যত্ন করে বাঁহাতি পেসারের দুই গোড়ালিতে টেপ পেঁচিয়ে দিলেন রাজশাহী কিংসের ফিজিও। এবার মোস্তাফিজের ছোটার পালা!
কোনো সমস্যা ছাড়াই পূর্ণ রানআপে নেটে তোপ দাগলেন মোস্তাফিজ। বোলিং করলেন ৫ ওভার। মাঝেমধ্যে তাঁর বিপক্ষে সতীর্থ ব্যাটসম্যানরা যেভাবে খাবি খাচ্ছিলেন, তাতে বোঝা যাচ্ছিল ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন ‘দ্য ফিজ’! এবার শুধু ডানা মেলে ওড়ার অপেক্ষা।
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের আগমুহূর্তে বাঁ অ্যাংকেল মচকে যাওয়ায় সফর অসম্পূর্ণ রেখে মোস্তাফিজকে ফিরে আসতে হয়েছিল দেশে। চোটে পড়ায় রাজশাহী কিংসের হয়ে খেলা হয়নি বিপিএলের সিলেট ও ঢাকা পর্বও। তবে রাজশাহী-সমর্থকদের সুখবর, অবশেষে ফিরছেন মোস্তাফিজ। প্রায় এক মাসের পুনর্বাসনপ্রক্রিয়া শেষে ২২ বছর বয়সী পেসার যে মাঠে নামতে প্রস্তুত, সেটি তাঁর ‘থাম্ব আপ’ দেখেই বোঝা গেল, ‘আমি পুরো সেরে উঠেছি।’
পুরো সেরে উঠলেও পরশু কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে ম্যাচটা কি খেলছেন মোস্তাফিজ? ফিজিও বায়েজিদ ইতিবাচক কথাই শোনালেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর থেকে আমরা ওকে দেখছি। ৮ নভেম্বরের পর থেকে আমরা ওকে রাজশাহীর দলের সঙ্গে রেখেছি। ওর পুনর্বাসনের পুরো কাজটা শেষ হয়েছে। আজ নিয়ে চার সেশন কাজ করলাম। কোনো সমস্যা ছাড়াই পূর্ণ গতিতে বোলিং করছে। আজ রানিং, ফিল্ডিংসহ সবই করেছে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। সে খেলবে কি না বাকিটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে।’
মোস্তাফিজ যদি শতভাগ ফিট থাকেন, তাঁকে শুধু শুধু বসিয়ে রাখবে কেন রাজশাহী টিম ম্যানেজমেন্ট! সাত ম্যাচে পাঁচ হারে পয়েন্ট তালিকায় রাজশাহীর অবস্থান খুব একটা ভালো নয়। বাঁহাতি পেসার খেললে প্রতিপক্ষ কতটা চিন্তিত থাকে, সেটি বোঝা গেল আড্ডাচ্ছলে বলা কুমিল্লা অধিনায়ক তামিম ইকবালের কথায়, ‘পরের ম্যাচে রাজশাহী শক্তিশালী হয়ে উঠবে, ওদের মোস্তাফিজ ফিরছে না!’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...