Skip to main content

বিকানেরে দিল্লির যুবতীকে ২৩ জন মিলে গণধর্ষণ

নিজের জমি দেখতে রাজস্থানের বিকানেরে গিয়েছিলেন দিল্লির এক যুবতী। অভিযোগ, ফেরার পথে অপহরণ করে বছর আঠাশের ওই যুবতীকে দফায় দফায় ধর্ষণ করেছে ২৩ জন। অভিযুক্তদের মধ্যে দু’জনকে শনাক্ত করা গিয়েছে। ওই দু’জন-সহ ২৩ জন  অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার বিকানেরের পুলিশ সুপার সওয়াই সিংহ গোদারার সঙ্গে দেখা করেন ওই মহিলা। তাঁর অভিযোগ, দুপুরে তিনি যখন জয়পুর রোডের ধারে খাটু শ্যাম মন্দির এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন, তখন দু’জন ব্যক্তি জোর করে তাঁকে গাড়িতে তোলে।  চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করে ওই দুই ব্যক্তি। ফোনে আরও ছয়জনকে ডেকে নেয় ওই দুই অভিযুক্ত। তারাও ওই যুবতীকে ধর্ষণ করে। এর পর স্থানীয় পালানা গ্রামে একটি সরকারি পাওয়া সাবস্টেশনে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে আরও অনেকে মিলে তাঁকে ধর্ষণ করে। ওই যুবতীর দাবি, পরের দিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ভোরে যেখান থেকে অপহরণ করা হয়েছিল, সেখানেই তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত।
স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, এফআইআর যে জায়গায় কথা উল্লেখ করেছেন ওই যুবতী, সেখান থেকে কন্ডোম উদ্ধার হয়েছে। দু’জন অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। নির্যাতিতার বয়ানও রেকর্ড করেছেন তদন্তকারীরা। পুলিশ  সুভাষ, রাজু রাম, ভানওয়াল লাল, মনোজ কুমার, জুগল ও মদন নামে ছ’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের প্রত্যেকের বয়স  কুড়ি বছরের ঊর্ধ্বে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...