Skip to main content

‘চাচা চলন্ত ট্রেনে আমার কাপড়ের ভেতর হাত ঢুকিয়ে দিয়েছিল ’

নিজের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়ের, সম্পর্কে চাচা, সঙ্গে ট্রেনে যাত্রা করছিলেন তিনি। সেখানেই চাচার বিকৃত যৌন লালসার শিকার হতে হয়েছিল তাকে। কীভাবে মাত্র এগারো বছর বয়সেই যৌন লাঞ্চনার শিকার হয়েছিলেন, তা এবার প্রকাশ্যে আনলেন বিখ্যাত গায়িকা ‘চলন্ত ট্রেনে জিনসের ভেতর হাত ঢুকিয়ে দিয়েছিল চাচা’।
সম্প্রতি ‘মি টু’ ক্যাম্পেইনে এক ভয়ঙ্কর সত্য সামনে আনলেন সোনা মহাপাত্র। তিনি জানান, তখন তার বয়স মাত্র এগারো বছর। ট্রেনে পাশের বাড়ির এক চাচার সঙ্গে যাচ্ছিলেন। লোয়ার বার্থে ঘুমিয়েছিলেন তিনি। আচমকাই অনুভব করেন তার জিনসের ভেতর কেউ হাত ঢুকিয়ে দিয়েছে। চোখ খুলে সেদিন ‘চাচা’কেই দেখতে পেয়েছিলেন ছোট্ট সোনা। ভয়ে, ঘৃণায় সেদিন কুকড়ে গিয়েছিলেন তিনি। মুখ থেকে টু শব্দটাও বের করতে পারেননি। কিন্তু আজ নিজের লেখনীতে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাকেই তুলে ধরলেন বিখ্যাত বলিউড গায়িকা সোনা মহাপাত্র।

প্রসঙ্গত, মেয়েরা কীভাবে প্রতিপদে যৌন লাঞ্ছনার শিকার হতে হয়, তা নিয়েই এই ‘মি টু’ ক্যাম্পেইন। সেখানেই সুর চড়ান এই গায়িকা। জীবনে চলার পথে অনেকক্ষেত্রে তিনিও এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে জানান। ছোট্ট বয়সে তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা কীভাবে শৈশবে প্রভাব ফেলেছিল, তাও জানান তিনি।
ভারতের জি নিউজ পত্রিকার খবরে বলা হয়, সোনা মহাপাত্র জানান, এই ঘটনার অনেক দিন পরও রাতে একা ঘুমাতে পারতেন না তিনি, অন্ধকার ঘরে থাকতে ভয় পেতেন, নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়ার সময়েও এই আতঙ্ক পিছু ছাড়েনি তার। তখনও ট্রেনে বার্থে ঘুমালে সেই কথাই মনে পড়ত সোনার।
এরপর একবার দিল্লিতে বাসের মধ্যেও সহযাত্রীর বিকৃত মানসিকতার শিকার হয়েছিলেন। ক্যাম্পেইনে সকলের সঙ্গে এই কথা শেয়ার করতে পেরে, তিনি অনেক হাল্কা বোধ করছেন। তবে কর্মস্থলে তিনি সহকর্মীদের কাছ থেকে যে সম্মান, ভালোবাসা পেয়েছেন, তাতে তিনি অভিভূত।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...