Skip to main content

নাটকে অভিনয়ের কথা বলে তরুণী ধর্ষণ, তিনজন রিমান্ডে


নাটকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে নরসিংদী নিয়ে গণধর্ষণের করার অভিযোগে এক তরুণী রামপুরা থানায় মামলা করেছেন। তাঁর মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আসামি নাহিদ শাহরিয়ার রাজ, হারুন ভূঁইয়া ও মোয়াজ্জেম হোসেন ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই আসামি এখনো পলাতক আছে।

মেয়েটি আজ সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি বিচার চাই। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

গতকাল মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান খান তিন আসামিকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালতে মনিরুজ্জামান তাঁর প্রতিবেদনে বলেন, তদন্ত জানা যায়, আসামি নাহিদ শাহরিয়ার রাজ ও ডিজে সোহাগ অর্থের বিনিময়ে ভিকটিম তরুণীকে অপর আসামিদের কাছে তুলে দেয়। আসামি হারুন তার নিজ প্রাইভেটকারযোগে তরুণীকে নিয়ে নরসিংদীতে নিয়ে হারুন, খোকা, আজাদ ও মাসুদ তাকে পালাক্রমে ধর্ষণ করে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ নভেম্বর রাতে মেয়টি ধর্ষণের শিকার হন। এরপর গত ৮ নভেম্বর মেয়েটি বাদী হয়ে গণধর্ষণের মামলা করেন। মামলায় তরুণী অভিযোগ করেছেন, রামপুরার একটি ফাস্ট ফুড দোকানে তিনি চাকরি করেন। রামপুরায় এনএস রাজ (নাহিদ শাহরিয়ার রাজ) নামের এক যুবক তাকে টিভি নাটকে অভিনয় করার প্রস্তাব দেন। পরে তরুণী সেই প্রস্তাবে রাজি হন। রাজ তাকে দেখা করার কথা বললে তিনি গত ৪ নভেম্বর রাতে হাতিরঝিল এলাকায় আসেন। পরে সেখানে রাজের পরিচিত ডিজে সোহাগ আসে। তাঁদের সঙ্গে ওই তরুণী নাটকের স্ক্রিপট নিয়ে কথা বলতে থাকে। এরপর সেখানে একে একে আসে হারুন মোল্লা, মাসুদ ও আজাদ।
রাজ তাঁদের সঙ্গে তরুণীকে পরিচয় করিয়ে দেয়। তখন রাত ১০টা। আইসক্রিম খাওয়ানোর কথা বলে হারুন মোল্লা তরুণীকে গাড়িতে ওঠায়। গাড়ি যখন মগবাজার পার হয়ে যাচ্ছিল তখন ওই তরুণী আইসক্রিমের দোকান দেখিয়ে গাড়ি থামানোর জন্য চালককে বলে। কিন্তু গাড়ি চলতে থাকে। তাঁর মুখ চেপে ধরে তাঁকে নিয়ে যাওয়া হয় নরসিংদীতে। সেখানকার একটি গাড়ির গ্যারেজে তাঁকে চারজন ধর্ষণ করে। পরদিন সকাল বেলা তরুণীকে স্থানীয় একটি টেম্পোস্ট্যান্ড নামিয়ে দেওয়া হয়।
সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন মেয়েটি। সেখানে তাঁর ডাক্তারি পরীক্ষা হয়েছে। তবে এখন পর্যন্ত মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি।
জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘নাটকে অভিনয় করানোর কথা বলে মেয়েটির পরিচিত দুই যুবক টাকার বিনিময়ে অন্যের কাছে তাকে তুলে দেয়। ঢাকা থেকে নিয়ে মেয়েটিকে নরসিংদীতে নিয়ে ধর্ষণ করে আসামিরা। আর এ ঘটনার নেপথ্যের নায়ক মেয়েটির পরিচিত একজন। জিজ্ঞাসাবাদ চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...