Skip to main content

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি শুরু বুধবার

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে কাল বুধবার থেকে শুরু হচ্ছে ভর্তির কার্যক্রম। প্রথম দিন ‘এ’ ইউনিটে (বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুল) ভর্তির কার্যক্রম চলবে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত মেধাতালিকা থেকে ভর্তি করা হবে। মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের জন্য ভর্তির স্থান নির্ধারণ করা হয়েছে ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে অবস্থিত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অফিস।

তা ছাড়া ‘এ’ ইউনিটের প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি-ইচ্ছুকদের ২৩ নভেম্বর ভর্তির জন্য নিজ নিজ স্কুলে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর ওই দিনই দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে অবস্থিত জীববিজ্ঞান স্কুলের ডিন অফিস।

‘বি’ ইউনিটে মেধাতালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন ও ভর্তির তারিখ ২৮ নভেম্বর। এদিন সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত মেধাতালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন এবং ওই দিনই দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি করা হবে। এ ছাড়া প্রথম অপেক্ষমাণ তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন ৩০ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ওই দিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি করা হবে।
‘সি’ ইউনিটে মেধাতালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন ও ভর্তির তারিখ ২৬ এবং ২৭ নভেম্বর। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভর্তি করা হবে। প্রথম অপেক্ষমাণ তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। একই দিন বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি করা হবে।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...