Skip to main content

রাগে কাঁদলেন ঐশ্বরিয়া!

বলিউড তারকা ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ঠান্ডা মাথার মানুষ। তা ছাড়া ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার প্রশিক্ষণের কল্যাণেই বুঝি মুখে সব সময় এক চিলতে হাসি ধরে রাখার অভ্যাস ভালোই রপ্ত হয়েছে তাঁর। ‘গণমাধ্যমবান্ধব’ এই নায়িকা যদি হুট করে সংবাদমাধ্যমের কর্মীদের ওপর খেপে যান, তাহলে বুঝতে হবে কোথাও কোনো ঘাপলা আছে। আজ মঙ্গলবার একটি দাতব্য প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গিয়ে আলোকচিত্রী আর সাংবাদিকদের ওপর ভীষণ চটেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এমনকি একপর্যায়ে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কেঁদে ফেলেন।
ঐশ্বরিয়া তাঁর প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিনে অসাধারণ উদ্যোগ নিয়েছেন। তিনি ‘স্মাইল ট্রেন ইন্ডিয়া’ নামে এক সংগঠনের সমন্বয়ে ১০০ শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আজ সকালে ঐশ্বরিয়া তাঁর মা বৃন্দা রাই আর মেয়ে আরাধ্য বচ্চনকে সঙ্গে নিয়ে সেই সংগঠনের শিশুদের সঙ্গে কিছু সময় কাটান। কেক কাটার সময় ঐশ্বরিয়া রাই ও আরাধ্যর ছবি তোলার জন্য সংবাদমাধ্যমের কয়েকজন আলোকচিত্রী চিৎকার করেন। এতে আরাধ্যসহ অন্য শিশুরা ভয় পেয়ে যায়। ঐশ্বরিয়া তাঁদের চিৎকার না করার জন্য কয়েকবার অনুরোধ করেন। কিন্তু কে শোনে কার কথা? তাঁরা একইভাবে চিৎকার করেন। ঐশ্বরিয়া তখন তাঁদের ছবি তুলতে বারণ করেন। কিন্তু সে কথাও কানে তোলেননি আলোকচিত্রীরা।

আলোকচিত্রীদের এমন কাণ্ড সহ্য করতে না পেরে ঐশ্বরিয়া রেগে বলেন, ‘আমি আপনাদের থামতে বলেছি। এটা কোনো ছবির উদ্বোধনী বা পাবলিক ইভেন্ট নয়। আপনাদের সমস্যা কী? দয়া করে কিছু সম্মান তো প্রদর্শন করুন।’
এ সময় ঐশ্বরিয়ার চোখ ছলছল করছিল। এ অনুষ্ঠানের ভিডিও দেখে বোঝা যায়, রাগে ফেটে পড়েন ঐশ্বরিয়া। তবে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি সামলে নেন তিনি এবং কেক কেটে উপস্থিত শিশুদের খাইয়ে দেন।
জন্মগতভাবে ঠোঁটকাটা শিশুদের মধ্যে ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ঐশ্বরিয়া। এর আগে এ মাসেই তিনি নিজের জন্মদিনে এক হাজার শিশুর এক বছরের খাবারের খরচ বহন করার ঘোষণা দেন।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...