এ বছর মে মাসে বলিউড তারকা সাগরিকাকে বিয়ের প্রস্তাব দেন ভারতের ক্রিকেট তারকা জহির খান। সাগরিকাও প্রেমিকের দেওয়া হিরার আংটি গ্রহণ করে সেই প্রস্তাবে সম্মতি জানান। সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার আগে এই তারকা জুটি প্রেম করেছেন টানা দুই বছর। বলিউডের সঙ্গে ক্রিকেটারদের সখ্য নতুন নয়। তাই এ জগতের মানুষের মধ্যে ‘কমন ফ্রেন্ড’ও প্রচুর। এমন কিছু বন্ধুর মাধ্যমেই দুই জগতের দুই বাসিন্দা সাগরিকা ও জহিরের পরিচয় আর প্রেম, যা আজ পরিণতি পেয়েছে। গতকাল বুধবার পর্যন্তও জহির-সাগরিকা ছিলেন প্রেমিক-প্রেমিকা। আজ বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা হলেন স্বামী-স্ত্রী।সাগরিকা ও জহিরের বিবাহোত্তর সংবর্ধনার নিমন্ত্রণপত্র ইন্টারনেটে ভাইরাল হওয়ার দুই দিন পরই এসেছে তাঁদের বিয়ের খবর। আজ সকালে মুম্বাইয়ে খুব ঘরোয়া পরিসরে এই জুটির রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হয়েছে। মালাবদল করার পর সদ্য বিবাহিত জুটির দুটি ছবি সাগরিকার এক বন্ধু ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ঘরোয়া এই বিয়ের আয়োজনে দুই পরিবারের কাছের মানুষ ছাড়াও ক্রিকেটজগতের জহিরের কয়েকজন ঘনিষ্ঠ সতীর্থর উপস্থিত থাকার কথা।আজ সন্ধ্যায় বন্ধুদের নিয়ে জহির একটি পার্টির আয়োজন করেছেন। সাগরিকা আর জহির খানের মেহেদি অনুষ্ঠান হবে আগামী রোববার। আর জাঁকজমকপূর্ণভাবে বিবাহোত্তর অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে পরদিন সোমবার।
বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

Comments
Post a Comment