Skip to main content

ট্রাম্প-রাশিয়া সম্পর্ক তদন্তে নতুন মোড়

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্তে ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে কোনো তথ্য বিনিময় করবেন না মাইকেল ফ্লিনের আইনজীবীরা। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে যোগ দেওয়ার মাত্র ২৩ দিনের মাথায় পদত্যাগ করেন মাইকেল ফ্লিন।
ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফ্লিন। এত দিন রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে ফ্লিনের আইনজীবীরা তথ্য বিনিময় করছিলেন। তবে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের তদন্ত নিয়ে আলোচনা আর চালানো হবে না বলে জানিয়েছে ফ্লিনের আইনজীবী দল।
নিউইয়র্ক টাইমস ও সিএনবিসি তাদের প্রতিবেদনে জানায়, এ পদক্ষেপ থেকে ধারণা করা যায়, রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ফ্লিন সম্ভবত আইনজীবীদের সহযোগিতা করছেন।
ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে রাশিয়ার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন মার্কিন বিচার বিভাগ নিয়োজিত বিশেষ পরামর্শক রবার্ট মুলার। রাশিয়া ও ট্রাম্পের পক্ষ থেকে কোনো রকম যোগসাজশের বিষয়টি অস্বীকার করা হয়েছে।
মুলারের তদন্তে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত ফ্লিনের আইনজীবীরা। ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে তাঁরা বিভিন্ন তথ্য বিনিময় করছেন।
নিউইয়র্ক টাইমসকে একটি সূত্র বলেছে, আইনজীবীদের ওই সমঝোতা চুক্তি এখন শেষ হয়েছে। এতে বোঝা যায়, ফ্লিন আইনজীবীদের সহযোগিতা করছেন বা চুক্তি নিয়ে আলোচনা করছেন। বিশেষ করে তদন্ত চলাকালে আইনজীবীরা যাতে নিজেদের মধ্যে তথ্য বিনিময় না করেন, সে লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে রাশিয়ার সঙ্গে ফ্লিন যোগাযোগ করেছিলেন—এমন অভিযোগে জাতীয় নিরাপত্তা পরামর্শকের দায়িত্ব নেওয়ার মাত্র ২৩ দিনের মাথায় সরে যান ফ্লিন। এরপর মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠতে শুরু করে। বিষয়টি তদন্ত করতে গত মার্চে কংগ্রেসনাল কমিটি গঠন করা হয়। এফবিআই পরিচালক জেমস কোমি নিজস্ব তদন্ত করার ঘোষণা দেন। পরে ট্রাম্প কোমিকে বরখাস্ত করেন। তবে তদন্ত থেমে থাকেনি। ১৮ মে বিচার বিভাগ বিষয়টি খতিয়ে দেখতে মুলারকে বিশেষ আইনজীবী হিসেবে নিয়োগ দেয়। গত মাসে তদন্তের প্রথম অভিযোগ গঠন করা হয়।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...