Skip to main content

এই তো আসল টেস্ট ক্রিকেট!

টি-টোয়েন্টির প্রতাপে টেস্ট ক্রিকেটকে অনেকেই বলেন মৃতপ্রায় শিল্প। উপমহাদেশের ক্রিকেটপাগল জনতা এখন গোগ্রাসে গিলছে চার-ছক্কার টি-টোয়েন্টি। কিন্তু ভদ্রলোকের খেলার আভিজাত্য ধরে রেখেছে ওই সাদা পোশাকের ক্রিকেট। আরও একটি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের শুরুতে ক্রিকেটমোদীদের আকর্ষণ ঠিকই খুঁজে পেল ক্রিকেটের প্রাচীনতম দ্বৈরথ। ৪ উইকেটে ১৯৬ রান নিয়ে ব্রিসবেন টেস্টের প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে থিতু হতে পারেননি সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। মিচেল স্টার্কের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন, আউট হয়েছেন মাত্র ২ রান করে। এরপর দুই নবাগত ইংলিশ ব্যাটসম্যান মার্ক স্টোনম্যান ও জেমস ভিন্সের ১২৫ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রুটের দল। লাঞ্চের পর বৃষ্টিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন দুই ব্যাটসম্যান। দারুণ এক ইন সুইঙ্গারে স্টোনম্যানের মিডল স্টাম্প ভেঙেছেন প্যাট কামিন্স। এর আগে ৫৩ রান করেছেন এই ওপেনার।
১৪৫ রানের মাথায় নাথান লায়নের অবিশ্বাস্য ফিল্ডিং জাদুতে ড্রেসিংরুমের পথ ধরেন জেমস ভিন্স। ক্যারিয়ার–সর্বোচ্চ ৮৩ রান করেছেন এই ডানহাতি। কাভার থেকে ছুটে এসে এক হাতে বল তুলে উইকেটে ছুড়েছেন লায়ন। বল হাতেও কর্তৃত্ব করেছেন এই ডানহাতি স্পিনার। ২৪ ওভার বল করে মেডেন নিয়েছেন ৯টি, রান দিয়েছেন মোটে ৪০, ইকোনমি ১.৬৬। এরপর কামিন্সের বলে অধিনায়ক জো রুট এলবিডব্লু  হলে বিপদে পড়ে ইংল্যান্ড।
শেষ ঘণ্টায় দারুণ ইতিবাচক ব্যাটিং করেছেন দুই অপরাজিত ব্যাটসম্যান মঈন আলী ও ডেভিড মালান। প্রথম দিন শেষে তাই দারুণ সমতায় রয়েছে ব্রিসবেন টেস্ট। রোমাঞ্চের মুচমুচে গন্ধ ছড়াচ্ছে টেস্টের প্রথম দিন থেকেই।
দুই উইকেট নিয়ে দিনের সফলতম বোলার কামিন্স। যোগ্য সঙ্গ দিয়েছেন স্টার্ক, জশ হ্যাজেলউড ও লায়ন। সে জন্যই ৮০ ওভার খেলা শেষেও দুই শ রানের কোটা পেরোয়নি থ্রি লায়নরা। এদিকে ৭৮ টেস্ট পর আবারও ব্যাগি গ্রিন মাথায় তোলার সুযোগ পেয়েছেন উইকেট রক্ষক টিম পেইন। ব্র্যাড হগ ছাড়া এত টেস্ট বাদে দলে ফেরেননি আর কোনো অস্ট্রেলিয়ান খেলোয়াড়। 
ওপেনার হিসেবে অভিষেক হয়েছে ক্যামেরন ব্যানক্রফটের। ওয়ার্নারকেই সঙ্গী হিসেবে পাচ্ছেন। তবে তাঁদের পালা আসতে এখনো ঢের বাকি। নাটকের তো কেবলই শুরু!

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...