Skip to main content

‘ফিনিশার’ জহুরুল

জহুরুল ইসলামকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ দেখা গেছে চার বছর আগে। জাতীয় দল থেকে ছিটকে পড়লেও ঘরোয়া আসরে প্রায় নিয়মিতই রানের মধ্যে থাকা এ ব্যাটসম্যান খুলনা টাইটানসের বিপক্ষে নিজের জাত চেনালেন নতুন করে। জহুরুলের ৩৯ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংসে ভর করে দারুণ জয় তুলে নিয়েছে ঢাকা।
জয়ের জন্য ১৫৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫ ওভার শেষে ২৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল সাকিবের দল। এমন পরিস্থিতিতে ষষ্ঠ ওভারের প্রথম বলে সুনীল নারাইন আউট হয়ে আরও বিপদে ফেলেন ঢাকাকে। জহুরুল দলের হাল ধরেন ঠিক এখান থেকে। সাকিবের সঙ্গে তাঁর জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাঁর সঙ্গে মাত্র ১৭ রানের জুটি গড়ে আউট হন সাকিব। ৮.৩ ওভার শেষে ঢাকার স্কোর তখন ৫ উইকেটে ৪১। এখান থেকে কাইরন পোলার্ড আর জহুরুলের ৭৩ রানের জুটিতে জয়ের পথে ফেরে ঢাকা। যদিও তাঁদের এ জুটিতে পোলার্ডের অবদানই বেশি।
কিন্তু পোলার্ড শেষ পর্যন্ত থাকতে পারেননি, যা পেরেছেন জহুরুল। ক্যারিবীয় দানব আউট হওয়ার সময় জয় থেকে ৩৩ বলে ৪৩ রানের বিপজ্জনক দূরত্বে পিছিয়ে ছিল ঢাকা। মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে এই পথটুকু নিশ্চিন্তে পাড়ি দিয়েছেন জহুরুল। ৫ বাউন্ডারিতে ম্যাচ জেতানো ইনিংসটি সাজান তিনি। জয়ের পর জহুরুল বলেন, ‘শেষ পর্যন্ত থাকতে পেরে ভালো লাগছে। পোলার্ডই যা করার করেছে। সে যখন উইকেটে এল, তখন জয়ের জন্য ওভারপ্রতি ১৪ রান করে দরকার। সে ফেরার সময় প্রয়োজন ছিল ওভারপ্রতি ৮ রান করে। আমি আর মোসাদ্দেক মিলে এ কাজটুকু সারতে পেরেছি।’

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...