Skip to main content

স্যামি না সামি—কে ঘোরালেন ম্যাচ?

কুমিল্লা ভিক্টোরিয়ানসের আল আমিন হোসেন সংবাদ সম্মেলনের শুরুতেই একবাক্যে বলে দিলেন, ‘আমার কাছে মনে হয় না ওই ওভারটা পার্থক্য গড়ে দিয়েছে।’ রাজশাহী কিংসের লুক রাইট অবশ্য তা মনে করেন না, ‘আমি মনে করি ড্যারেন স্যামি বিরাট পার্থক্য গড়ে দিয়েছে।’

ম্যাচটা ঘুরল কোথায়—এ প্রশ্নে দুই রকম উত্তর পাওয়া গেল। ১৯ ওভার শেষে রাজশাহীর রান ছিল ৭ উইকেটে ১৫৩। সাইফউদ্দিনের এক ওভারে ধুমধাড়াক্কা পিটিয়ে স্যামি স্কোরটা নিয়ে গেলেন ১৮৫-তে। ওভারে উঠল ৩২ রান! রাজশাহী শেষ পর্যন্ত জিতল ৩০ রানে। রাজশাহীর প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা রাইট তাই বললেন, ‘ওটা (ঝড়) না হলে আমাদের স্কোরটা হয়তো ১৬০ হতো। অবশ্য মোহাম্মদ সামি অসাধারণ বোলিং করেছে। তবে মনে করি ড্যারেন স্যামি ওদের ওপর অনেক চাপ তৈরি করেছে, যেটা পরে উইকেট তুলে নিতে সহায়তা করেছে।’

কিন্তু ম্যাচের গল্পটা অন্য রকম হতে পারত, যদি মোহাম্মদ সামি দুর্দান্ত বোলিং না করতেন! বড় লক্ষ্যে ব্যাটিং করতে নামা কুমিল্লা ভালোভাবেই এগোচ্ছিল। ১৪ ওভারে তুলে ফেলেছিল ৩ উইকেটে ১২৪। ৩৬ বলে ৬২ রানের সমীকরণ কঠিন হলেও অসম্ভব ছিল না কুমিল্লার। উইকেটে যে তখন ৬৩ রানে অপরাজিত তামিম ও ১৩ রানে জস বাটলার। তখনই সামির তোপ। পাঁচ বলের মধ্যে ফিরিয়ে দিলেন তামিম, অলক কাপালি ও সাইফউদ্দিনকে। এই ধাক্কা সামলে আর ম্যাচে ফিরতে পারেনি কুমিল্লা।

আল আমিনের কাছে তাই সামির ওভারটাই বেশি গুরুত্বপূর্ণ, ‘আমার কাছে মনে হয় সামির ওই ওভারে আমরা ছিটকে গেছি। এর আগ পর্যন্ত কিন্তু আমরা ম্যাচে ছিলাম। একটা ওভারে ৩০-৩২ রান হতেই পারে। এটা খেলার অংশ। ওদের প্রায় সব বোলারের দেখেন ইকোনমি ১০-১১-১২। একমাত্র সামি ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট পেয়েছে। সামিই পার্থক্য গড়ে দিয়েছে।’

যেটিই হোক, কুমিল্লার পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের মন বেজায় খারাপ। এক মাসের ব্যবধানে দুবার দাগা খেলেন ২১ বছর বয়সী এই পেসার। একটি ডেভিড মিলার, আরেকটি স্যামির কাছে। ২৯ অক্টোবর পচেফস্ট্রুমে মিলার সাইফউদ্দিনের এক ওভারে তুললেন ৩১ রান আর আজ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে স্যামি করলেন ৩২ রান! অল্প সময়ে ব্যাটসম্যানদের কাছে দুবার নিগ্রহের শিকার হলে একজন তরুণ বোলারের মনোজগতে বড় প্রভাব পড়ার কথা।
একজন পেসার হিসেবে আরেকজন পেসারের এই মনবেদনা আল আমিনের চেয়ে কে ভালো বুঝবে, ‘এ সময় আসলে একজন বোলার মানসিকভাবে ভেঙে পড়ে। প্রথম বলে ব্যাটসম্যান যদি চার বা ছয় মেরে দেয়, তাহলে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন। প্রথম বলে চার-ছয় হয়ে গেলে ওভারে ১০-১২ রান হয়ে যায়। এই বিপিএলে সর্বশেষ ৬ ম্যাচে সে ভালো বোলিং করেছে। একটা ম্যাচ খারাপ হতেই পারে। সামনের ম্যাচে আশা করি ভালোভাবে ফিরে আসবে।’
আল আমিন অবশ্য ভুল বলেননি। আজকের ম্যাচটা বাদ দিলে টুর্নামেন্টজুড়ে ভালো বোলিং করছেন সাইফউদ্দিন। উইকেট শিকারে কুমিল্লার বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে এগিয়ে, ৭ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। রাইট তাই বলছেন, স্যামি-ঝড় ভুলে সাইফউদ্দিন মনোযোগ দিতে পারেন সামনে, ‘স্যামি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, অনেক দিন ধরেই সে এভাবে খেলছে। আমার মনে হয় সাইফউদ্দিন বৈচিত্র্য নিয়ে আরও কাজ করতে পারে। অবশ্যই সে চেষ্টা করেছে। কিন্তু জানেন স্যামি কত বিখ্যাত বোলারকেই তো মেরেছে। তার (সাইফউদ্দিন) উচিত এখান থেকে শেখা। এটা তার অনেক বড় শিক্ষা। নেটে নিজের স্কিল নিয়ে আরও অনুশীলন করতে পারে। যেহেতু সে ভালো বোলার, আশা করি আরও ভালোভাবে ফিরব।’
ম্যাচের পার্থক্য হয়েছে কোথায়, আল আমিন-রাইটের কথা অনুযায়ী উপসংহারে পৌঁছানো কঠিন। তবে ম্যাচ অ্যাজুডিকেটর ম্যাচসেরা হিসেবে স্যামির নামই ঘোষণা করেছেন।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...