Skip to main content

আবার হাসপাতালে মোশাররফ করিম

৫০ দিনের ব্যবধানে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। জানা গেছে, এবার তিনি জন্ডিসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ শনিবার দুপুরে হাসপাতাল থেকে মুঠোফোনে মোশাররফ করিম বলেন, চার দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন।
ঈদের আগে গত ২৯ আগস্ট পুবাইলে শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মোশাররফ করিম। তাঁকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। তখন তিনি বুকে প্রচণ্ড চাপ অনুভব করেন। ব্যথাও ছিল। এ সময় তাঁর রক্তচাপও বেশি ছিল। পরদিন চিকিৎসক তাঁকে বাসায় যাওয়ার অনুমতি দেন। চিকিৎসক তাঁকে ১৫ দিন পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তাঁকে নির্ধারিত সময়ে খাবার খাওয়া আর সময়মতো ঘুমানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পরিচালকের অনুরোধ রক্ষা করতে গিয়ে বিশ্রামের সময় শেষ হওয়ার আগেই নাটকে অভিনয় করেন মোশাররফ করিম।
আজ দুপুরে মোশাররফ করিম প্রথম আলোকে বলেন, ‘আরও দুই-তিন দিন হাসপাতালে থাকতে হবে। এরপর বাসায় চলে যাব। তবে চিকিৎসক বলেছেন মাসখানেক পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এবার আর কোনো শুটিং করা যাবে না। ঘুম-বিশ্রাম খাবার খাওয়া—সব নিয়ম মেনে করতে হবে। ভাবছি সুবিধাজনক সময় বের করে দেশের বাইরে যাব। চেকআপ করাব।’
মোশাররফ করিমের সুস্থতা চেয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী সবার কাছে দোয়া চেয়েছেন স্ত্রী রেবেনা রেজা জুঁই। এদিকে অসুস্থতার কারণে আজ শনিবার ‘গোলাপি ঘুড়ি’ নাটকের শুটিংয়ে অংশ নিতে পারেননি মোশাররফ করিম। আগামী অনেক দিন কোনো শুটিং করতে পারবেন না তিনি।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...