Skip to main content

মেসি-আগুয়েরোর ‘প্রেমেই’ আর্জেন্টিনার সাফল্য

প্রীতি ম্যাচের আগে কোচ হোর্হে সাম্পাওলির দুশ্চিন্তা ছিল মেসি-দিবালা জুটি তৈরি করা নিয়ে। সময়ের দুই সেরা আর্জেন্টাইন ফুটবলারকে এখনো এক ছন্দে খেলাতে পারেননি সাবেক সেভিয়া কোচ। রাশিয়ার বিপক্ষে ম্যাচে মেসি-দিবালা জুটি তৈরি না হলেও পুরোনো এক জুটি ছন্দে ফিরেছেন। ১-০ গোলে জয়ের চেয়েও মেসি-আগুয়েরো জুটির ছন্দে ফেরাটাই আর্জেন্টিনার বড় পাওয়া।
জাতীয় দলের জার্সি গায়ে গোল করার স্বাদটা প্রায় ভুলতে বসেছিলেন আগুয়েরো। সর্বশেষ গোল ২০১৬–এর জুন মাসে। এদগার্দো বাউজার সময়ে তো মূল একাদশেই জায়গা হারিয়েছিলেন। গতকাল নতুন কোচ সাম্পাওলির অধীনে ম্যাচের শুরু থেকেই খেলেছেন। আর শেষ দিকে তাঁর একমাত্র গোলে জয় নিশ্চিত করে দলে থাকার দাবিটাকে আরও জোরালো করলেন ম্যানচেস্টার সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
মেসি-আগুয়েরোর বন্ধুত্বটা মাঠের বাইরেও ছড়িয়ে আছে। সেটি সেই বয়সভিত্তিক ফুটবলের সময় থেকেই। আগুয়েরো অ্যাটলেটিকোতে থাকার সময়ে দুজনের বন্ধুত্ব খবরের পাতায় প্রকাশিত হয়েছে। কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনাকে বিয়ে করেছিলেন আগুয়েরো। খ্রিষ্টান ধর্মমতে তাঁদের সন্তান বেঞ্জামিনের ধর্মপিতা (গডফাদার) হয়েছেন মেসি।
কাল দুজনের বোঝাপড়া নতুন করে চোখে পড়ল। আগুয়েরো কাল হ্যাটট্রিক পাননি নিতান্তই রুশ গোলরক্ষকের অতিমানবীয় কিছু সেভের কারণে। তাঁর চারটি শট গোল এনে দিতেই পারত। আর প্রতিটি শটের নেপথ্য কারিগর ছিলেন মেসি। এমনকি ম্যাচের একমাত্র গোলের উৎসেও আর্জেন্টিনা অধিনায়ক। তাঁর বাড়ানো বল দৌড়ে ধরেছেন বোকা জুনিয়র্সের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পাভোন। ক্রস থেকে দুবার চেষ্টা করে বল জালে পাঠিয়েছেন আগুয়েরো।
ঢেলে সাজানো লুঝিনিকি স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সম্মেলনে উচ্ছ্বাস দেখিয়েছেন সাম্পাওলি। গোল একটি হলে কী হবে, তিনি বুঝে নিয়েছেন, মেসি-আগুয়েরো বোঝাপড়াটা ঠিকমতো চললে সাফল্য ধরা দেবেই। সেটাই বলেছেন ম্যাচ শেষে, ‌‘আমরা ঠিক এটাই খুঁজছিলাম। মাঠে আগুয়েরো আর মেসির দারুণ যোগাযোগ ছিল। সে (আগুয়েরো) ভালোভাবেই ম্যাচটা বুঝে নিয়েছে।’
এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন সিটির এই ফরোয়ার্ড। সাবেক এসি মিলান ফরোয়ার্ড হার্নান ক্রেসপোকে ছুঁয়েছেন। সব মিলিয়ে সাম্পাওলির কণ্ঠে সন্তুষ্টিই ঝরেছে। তিনি বলেছেন, ‘ওদের অংশে আমরা অনেক পাস দিয়েছি, গোল করার কোনো সুযোগই ওরা পায়নি। আমরা কিছু সুযোগ মিস করেছি, কিন্তু মাঠে দাপট দেখিয়েছি। আমরা এই ফরমেশনে বিশ্বাস করি। এভাবেই এগিয়ে যেতে চাই।’
বাছাইপর্বজুড়ে গোল মিসের মহড়া দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডরা। মেসি-জাদুতে চূড়ান্ত পর্ব নিশ্চিত করলেও দলের সমন্বয় নিয়ে শঙ্কিত ছিলেন সাম্পাওলি। মেসি-আগুয়েরো জুটির প্রত্যাবর্তনে কিছুটা হলেও স্বস্তি পাবেন আলবিসেলেস্তে কোচ। দুজনের বোঝাপড়াটা হতে হবে প্রেমিক-প্রেমিকার মতো।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...