Skip to main content

‘আমাকে অন্তরঙ্গ দৃশ্য করতে হয়েছে’

ড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। তবে এবার বলিউডের এই তারকাকে নতুন ভূমিকায় দেখা যাবে। ‘তেরা ইন্তেজার’ ছবিতে আলোচিত তারকা সানি লিওনের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাঁকে। শুরুতে এই জুটিকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। অনেকেই মনে করেন, পর্দায় আরবাজ-সানি জুটি একেবারেই বেমানান। তবে ‘তেরা ইন্তেজার’ ছবির ট্রেলার দেখে আবার অনেকের মতে এই জুটি এনে দেবে এক মুঠো তাজা বাতাস। 

‘তেরা ইন্তেজার’ ছবিতে আরবাজ আর সানিকে অনেক অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে। পর্দায় তাঁদের ঘনিষ্ঠভাবে চুম্বন দৃশ্যে দেখা গেছে। এ ছবিতে আরবাজ-সানির রসায়ন যে জমে ক্ষীর, তা বলার অপেক্ষা রাখে না। তাঁদের এই শিহরণ জাগানো রসায়ন নিয়ে বলিউড রীতিমতো সরগরম। তবে আরবাজের ভাই সালমান খানকে আজ পর্যন্ত কোনো ছবিতে তেমন কোনো অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে দেখা যায়নি।
ছবি প্রচারণার সময় সাংবাদিকদের আরবাজ বলেন, ‘সালমানকে অন্তরঙ্গ দৃশ্য করতে হয়নি, আমাকে করতে হয়েছে। এর জন্য চিত্রনাট্য অনেকটা দায়ী। সালমান যে ধরনের চরিত্রে অভিনয় করেছে, ওর নায়িকাকে ঘনিষ্ঠভাবে চুম্বন করার প্রয়োজন ছিল না। ছবিতে হয়তো ওর নায়িকার সঙ্গে কোনো অন্তরঙ্গ দৃশ্য করার দরকার ছিল না বা ও করেনি। কিন্তু আমার বিষয়টা অন্য রকম। আমার এই ছবিতে এ ধরনের ঘনিষ্ঠ দৃশ্য করার প্রয়োজন ছিল। আমি তা করেছি। এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। আর আমি কখনোই পেছন ফিরে বলব না, এই যা, আমি কী করেছি!’
সানির সঙ্গে এ ধরনের দৃশ্যে অভিনয় করার জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছেন? আরবাজ বলেন, ‘শুটিংয়ের আগে সানি আর আমি নানা অনুষ্ঠানে দেখা করেছি। এর ফলে শুটিংয়ের আগে আমি ওকে ভালো করে চিনতে আর জানতে পেরেছি। এ ছাড়া শুটিংয়ের ফাঁকে ফাঁকে আমরা একে অপরের সঙ্গে অনেক আড্ডা দিয়েছি। আমাদের একে অপরের দৃষ্টিভঙ্গি এবং হাস্যরসবোধ সম্পর্কে দারুণ বোঝাপড়া হয়েছিল। সব সময় সহশিল্পীর সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে ওঠে না। কিন্তু আমার সঙ্গে সানির খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে।’
রাজীব ওয়ালিয়া পরিচালিত মিউজিক্যাল থ্রিলার ধাঁচের ছবি ‘তেরা ইন্তেজার’ মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

প্রিয়াঙ্কাকে ছাড়িয়ে দীপিকা

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’য়ের জরিপে ‘এশিয়ার সেরা আবেদনময়ী নারী’র তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করেন দীপিকা পাড়ুকোন। এ তালিকায় চারবার শীর্ষ স্থানে ছিলেন প্রিয়াঙ্কা। দীপিকা আবেদনময়ীর তালিকায় শীর্ষ স্থান দখল করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এত দিন রানির আসনে ছিলেন প্রিয়াঙ্কা। এবার সে তালিকা থেকেও প্রিয়াঙ্কাকে হটিয়ে দিলেন ‘রানি পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম—তিন মাধ্যমেই প্রিয়াঙ্কাকে পেছনে ফেলেছেন দীপিকা। প্রিয়াঙ্কার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৪০, সেখানে দীপিকার ফেসবুক পেজের লাইকসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৯। একইভাবে টুইটার ও ইনস্টাগ্রামেও এগিয়ে গেছেন দীপিকা। টুইটার ও ইনস্টাগ্রামে দীপিকার ফলোয়ার যথাক্রমে ২১ লাখ ১০ হাজার ও ২০ লাখ। প্রিয়াঙ্কার টুইটার ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২০ লাখ ও ১৯ লাখ ৮০ হাজার।পরিষ্কারভাবে প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে এগিয়ে চলছেন দীপিকা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে চলছে এই ঠান্ডা লড়াই। এ বছরের মাঝামাঝি ভারতের জনপ্রিয় পুরুষ ম্যাগাজিন ‘ম্যাক্সিম’-এর জরিপে প্রিয়াঙ্কা চো...

রোমাঞ্চকর মাচে সাকিবদের হারাল মাশরাফিরা

বিপিএলে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নাইমাটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথম চার ম্যাচের তিনটিই হেরে যাওয়া রংপুর দারুণ দুটি জয় পেল টানা দুই দিন। ক্রিস গেইলের ঝড়ো ফিফটির পরও রংপুর গুটিয়ে গিয়েছিল ১৪২ রানে। শেষ ওভারে তিনটিসহ ৫টি উইকেট নেন সাকিব আল হাসান। ৯ ব্যাটসম্যান নিয়ে নামা ঢাকা রান তাড়ায় ছিল পথেই। কিন্তু শেষ সময়ে গড়বড় পাকান কাইরন পোলার্ড। দারুণ দুটি ডেলিভারিতে শেষ দুজনকে বোল্ড করে দেন পেরেরা। ঢাকা থমকে যায় ১৩৯ রানে। শেষ দুই ওভারে মাত্র ১৩ রান দরকার ছিল ঢাকার। হাতে ছিল ৩ উইকেট, ক্রিজে ছিলেন পোলার্ড। কিন্তু ১৯তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ৩ রান দেন লাসিথ মালিঙ্গা। শেষ ওভারে প্রয়োজন ১০। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। বাড়ছে তখন চাপ। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। ম্যাচ আবারও হেলে ঢাকার দিকে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ করতে গিয়ে আরেকটি ইয়র্কারে বোল্ড আবু হায়দার। বাঁধনহা...