Skip to main content

জয়াবর্ধনের ছোঁয়ায় শাণিত আরিফুল

শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৩৬। উইকেট বাকি দুটি। রাজশাহী কিংসের জয়কে মনে হচ্ছিল কেবলই সময়ের ব্যাপার। কিন্তু পরের সময়টুকু রাজশাহীকে উপহার দিল দুঃস্বপ্ন। অসাধারণ ব্যাটিংয়ে জেতালেন খুলনা টাইটানসকে। ৪টি চার ও ২ ছক্কায় ১৯ বলে অপরাজিত ৪৩!

সেই জয়ও চার বল বাকি থাকতে। শেষ ৩ ওভারের ওই ১৪ বলে ৩৭ রান তুলে জিতেছে খুলনা। তার মধ্যে একটি বল খেলে জুনাইদ খান রান নেননি, একটি ছিল ওয়াইড। বাকি ১৩ বলে ৩৬ রান একাই করেছেন আরিফুল!
৩ ওভার বাকি থাকতে রাজশাহী কিংস যখন অপেক্ষায় জয়ের, আরিফুল তখন মনে কষছিলেন অন্য হিসাব। ম্যাচ শেষে জানালেন, পথটা পাড়ি দেওয়ার বিশ্বাস তার ঠিকই ছিল।
“আমার বিশ্বাস ছিল যে, আমি শেষ পর্যন্ত টানতে পারলে আমরা জিতব। আমার আত্মবিশ্বাস ছিল। একটা ব্যাপার ছিল, ফিল্ডার যখন অনেক বাইরে থাকে, মিস হিট হলেও দুই রান হওয়ার সুযোগ থাকে। আমার লক্ষ্য সেটিই ছিল, হয় ছক্কা মারব, অথবা দুই নেব…।”
৩ ওভারে যখন প্রয়োজন ৩৬, হোসেন আলির এক ওভারে ১৮ রান নিয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আরিফুল। মনে মনে জয়ের যে ছক আঁকছিলেন আরিফুল, সেটার গুরুত্বপূর্ণ অংশ ছিল অনভিজ্ঞ এই পেসারের ওভারকে যতটা পারা যায় কাজে লাগানো।
“হোসেন আলির ওভারটিই টার্গেট করেছিলাম, কারণ এরপর বিদেশি বোলাররা আসবে। হোসেন চেষ্টা করছিল ব্লকে বল করার। আমার লক্ষ্য ছিল মারব। হয়ত বড় শট খেলব, নয়ত দুই নেব। এটায় সফল হয়ে গেছি।”
ঘরোয়া ক্রিকেটে বরাবরই এরকম শট খেলার জন্য পরিচিত আরিফুল। তবে সমস্যা ছিল ধারাবাহিকতায়। একটি-দুটি নজরকাড়া ইনিংস খেলেই ঘুমিয়ে যেত তার ব্যাট। এবার বিপিএলের প্রথম ভাগে রেখেছেন ধারাবাহিকতার প্রমাণ। আগের ম্যাচটিতেই ২৫ বলে ৩৪ করেছিলেন ৩ ছক্কায়। এর আগে আরেক ম্যাচে ২৫ বলে ৪০ করেছিলেন চার ছক্কায়।
এবার এই ধারাবাহিকতার রহস্য তার ব্যাটিংয়ের একটি খুঁত ঠিক করে ফেলা। সেটি চিহ্নিত করে সারিয়েও দিয়েছেন খুলনার কোচ মাহেলা জয়াবর্ধনে। লঙ্কান কিংবদন্তির পরামর্শ আরিফুলকে করেছেন শাণিত।
“আগে আমার ব্যালান্সে সমস্যা ছিল হয়ত। এবার মাহেলা আমার ব্যালান্স নিয়ে কাজ করেছেন। আমার ‘বডি ওয়েট’ পেছনে যেত মারার সময়। এবার সেটি নিয়ে কাজ করেছেন মাহেলা। সেটায় উপকার হয়েছে।”
কোচ তার ব্যাটিং নিয়ে কাজ করেছেন, আর তাকে মানসিক সমর্থন দিয়ে অফুরন্ত বিশ্বাস জুগিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
“রিয়াদ ভাই অনেক সমর্থন দিচ্ছেন। বলেছেন যে শেষ মৌসুমে অনেক ম্যাচে শেষ করে এসেছিস। অপরাজিত ছিলি বেশি, এবারও চিন্তা করবি অপরাজিত থাকার। অধিনায়কের কথা আমাকে সাহায্য করছে।”
এবার বিপিএলের আগে জাতীয় লিগের সবশেষ ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেছেন। হোক অন্য সংস্করণ, তবু আত্মবিশ্বাসী ছিলেন রানের মধ্যে থাকায়।
“জাতীয় লিগ আর এটা আলাদা খেলা। কিন্তু আসলে পার্থক্য তেমন কিছু না। রান টানা করতে থাকলে আত্মবিশ্বাস বেড়ে যায়।”
ঘরোয়া ক্রিকেটে এমনিতে তিনি অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি নতুন বলেও বোলিং করেন নিয়মিতই। প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি ৪টি, উইকেটে ৭৯টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করেছেন দুটি, উইকেট আছে ৪৭টি।
এক মৌসুম আগে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেছিলেন। গত প্রিমিয়ার লিগেই আবার খুব বেশি কিছু করতে পারেননি। আট-নয় নম্বরে নামানোয় ব্যাটিংয়ের সুযোগও অবশ্য খুব একটা পাননি।
গত কয়েক মৌসুমে বিভিন্ন সংস্করণে এরকম টুকরো টুকরো পারফর‌ম্যান্স ছিল। এবার বিপিএলে একটু ধারাবাহিক এখনও পর্যন্ত। ধারাবাহিকতা বজায় থাকলে তার অপেক্ষায় হয়ত বড় পুরস্কার। কে জানে, হয়ত খুলে যাবে জাতীয় দলের দুয়ার। রঙিন পোশাকে ছয়-সাত নম্বরে এমন একজন ‘হিটার’ যে অনেক দিন ধরেই খুঁজছে বাংলাদেশ।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...