Skip to main content

প্রথম আলোকে পুরস্কৃত করল ইউটিউব

ইউটিউব সিলভার প্লে বাটন ট্রফি পেয়েছে প্রথম আলো। প্রথম আলোর ভিডিও কনটেন্টকে স্বীকৃতি দিয়ে ‘ইউটিউব ক্রিয়েটর রিওয়ার্ডস’ দিয়ে সম্মানিত করেছে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। 
প্রথম আলোর ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য এ সম্মান দেওয়া হয়েছে। গত আগস্টে এই মাইলফলক পেরিয়ে যায় প্রথম আলো। বর্তমানে এর সাবস্ক্রাইবার সংখা দুই লাখেরও বেশি।
সারা বিশ্বের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় যুক্তরাষ্ট্রভিত্তিক ইউটিউবের মূল কনটেন্ট ভিডিও। সে কারণে তাদের সাইটে জনপ্রিয় চ্যানেলগুলোকে সম্মানিত করে ইউটিউব। তারই অংশ হিসেবে এ সম্মান পেয়েছে প্রথম আলো। 

সিলভার প্লে বাটনের সঙ্গে পাঠানো সম্মাননাপত্রে ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান উইজেসকি বলেন, প্রথম আলো এমন কিছু করেছে, যা খুব কম ইউটিউব ক্রিয়েটরই করতে পেরেছে। তিনি আরও বলেন, আমরা জানি আপনারা পুরস্কারের জন্য এটি করেননি। আপনারা এটি করেছেন কারণ আপনারা আপনাদের তৈরি ভিডিও সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পথে চলেন। 
নির্দিষ্ট কিছু মাইলফলক পেরোনোর পর চ্যানেলগুলোকে উৎসাহিত করার জন্য ইউটিউব কর্তৃপক্ষ বিশেষ কিছু প্লে বাটন ট্রফি দেয়। এক লাখ সাবস্ক্রাইবার সংখ্যা পেরোনোর পর সিলভার প্লে বাটন দেওয়া হয়। ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পেরোলে ইউটিউবের পক্ষ থেকে দেওয়া হয় গোল্ডেন প্লে বাটন। আর এক কোটি সাবস্ক্রাইবার পেলে পাওয়া যায় ডায়মন্ড প্লে বাটন। 
বর্তমানে ইউটিউবে প্রথম আলোর চারটি চ্যানেল রয়েছে। এগুলো হলো প্রথম আলো, প্রথম আলো নিউজ, প্রথম আলো রেসিপি ও প্রথম আলো বিউটি অ্যান্ড স্টাইল। সব চ্যানেল মিলিয়ে প্রথম আলোর সাবস্ক্রাইবার সংখ্যা পৌনে তিন লাখ।

Comments

Popular posts from this blog

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে। দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ ৫ ১ ০/০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০/১ ৯ খুলনা টাইটানস ৭ ৪ ২ ০/১ ৯ সিলেট সিক্সার্স ৮ ৩ ৪ ০/১ ৭ রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০/০ ৬ রাজশাহী কিংস ৭ ২ ৫ ০/০ ৪ চিটাগং ভাইকিংস ৬ ১ ৪ ০/১ ৩

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা। এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে। ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধ...

সেরা ব্রাভো কিন্তু শেষের নায়ক সেই সাইফউদ্দিন

আরেকটি শেষ ওভার, আবারও সাইফউদ্দিনের হাতে বল। মাত্র চার দিন আগে শেষ ওভারে ৩২ রান দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ ঢাকা ডায়নামাইটসের জয়ের জন্য দরকার ছিল এর চেয়েও কম। আবারও অসীম চাপ, ভেঙে পড়বেন না তো সাইফউদ্দিন? কিসের চাপ। ঠান্ডা মাথায় সব সামলে নিলেন সাইফউদ্দিন। ১২ রানে ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিশ্চিত করে ফেলল প্লে অফে ওঠা। ম্যাচসেরার পুরস্কারটা হয়তো ডোয়াইন ব্রাভোর কাছেই গেছে। কিন্তু ম্যাচটা কুমিল্লার দিকে ঘুরিয়ে দিয়েছেন সাইফউদ্দিন।   অন্য প্রান্তে উইকেট পতনের মিছিল হলেও সব সামলে রানরেট ধরে রেখেছিলেন জো ডেনলি। ত্রয়োদশ ওভারে দ্বিতীয় স্পেলে এসেই দারুণ এক বলে বোল্ড করলেন ডেনলিকে। ম্যাচ থেকে এক প্রকার ছিটকে পড়ল ঢাকা। কাইরন পোলার্ড ফোঁসফাঁস করেও ছোবল মারতে পারেননি ব্রাভোর কারণে। ঢাকা ইনিংসের মেরুদণ্ড শেষ করে দিয়েছেন ব্রাভো। পোলার্ডের আগেই ফিরিয়েছেন সাকিব ও নারাইনকে। তবু শেষ ওভারে ২১ রানের সমীকরণ পেয়ে গিয়েছিল ঢাকা। প্রথম দুই বলেই দুটি সিঙ্গেল, তৃতীয় বলে জহুরুল ইসলামকে বোল্ড করে দিলেন সাইফউদ্দিন। ড্যারেন স্যামির বিপক্ষে দেওয়া ৩২ রানের দুঃস্বপ্ন মুছতে মাত্র ৪ দিনই সময় ...